Ola, Ather-এর দিন শেষ, বাজারে এল ৫০০ কিলোমিটার রেঞ্জের দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার, সমস্ত ফিচার্স জানলে চমকে উঠবেন

বর্তমানে জ্বালানির জ্বালা থেকে বাঁচতে অনেকেই এখন ইলেকট্রিক গাড়ি, স্কুটার, বাইকের দিকে ঝোঁকেন। বিদ্যুৎচালিত স্কুটারের বাজারে Ola, Ather-এর নাম বিশেষ উল্লেখযোগ্য। এই সংস্থাগুলির স্কুটারের ফিচার্স ও লুক বেশ আকর্ষণীয়। তবে এবার Ola, Ather-কে টেক্কা দিতে বাজারে এল এক নতুন ইলেকট্রিক স্কুটার।

এই ইলেকট্রিক স্কুটারের নাম Rivot NX100। গত ২৩ অক্টোবর লঞ্চ হয়েছে এই ই-স্কুটারটি। এই স্কুটার মিলবে ৫টি ভেরিয়েন্টে। জানা গিয়েছে, স্কুটারটি ১০০ শতাংশ ভারতে তৈরি করা হয়েছে। কর্ণাটকে অবস্থিত কারখানায় রিভোট মোটরস এই দুর্ধর্ষ স্কুটার বানিয়েছে।

সত্যিই কী ৫০০ কিলোমিটার রেঞ্জ?

কোম্পানির তরফে দাবী করা হয়েছে যে একবার চার্জ দিলেই এই স্কুটার ৫৪৫ কিলোমিটার রাস্তা যাবে। রেকর্ড সেট করেছে তাদের এই Rivot NX100। এই স্কুটির অফল্যান্ডার ভার্সনে মিলবে এই ৫০০ কিলোমিটার রেঞ্জ। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। অন্যান্য স্কুটারের সঙ্গে গতি তুলনা করলে ঠিকঠাক বলা যায়।

কী কী ফিচার্স রয়েছে এই স্কুটারে?

এই ইলেকট্রিক স্কুটারের বাকি ভেরিয়েন্টের রেঞ্জ হল- ক্লাসিক (১০০ কিলোমিটার), প্রো (২০০ কিলোমিটার), ম্যাক্স (৩০০ কিলোমিটার), স্পোর্টস (২০০ কিলোমিটার) এবং অফল্যান্ডার (৩০০ কিলোমিটার)।

এই স্কুটারে রয়েছে রিভার্স গিয়ার, ৭.৫৪ ইঞ্চি ডিসপ্লে, ফোনলক, রাইড ক্যামেরা, 4G ইন্টারনেট, মাল্টিমিডিয়া, স্মার্টফোন কানেকশন, নেভিগেশন, ক্রূজ কন্ট্রোল, 750W পোর্টেবেল চার্জার।

স্কুটার বা বাইকে সাধারণত রিভার্স গিয়ার মেলে না। তবে সেই ফিচার রয়েছে এই স্কুটারে। এছাড়াও 4G কানেকশন এবং মাল্টিমিডিয়ার সুবিধা থাকছে। কল বা এসএমএস এলার্টের সঙ্গে সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের নোটিফিকেশনও পাবেন রাইডাররা।

কত দাম এই স্কুটারের?

এই স্কুটারের নানান ভেরিয়েন্টের দাম হল-

  • ক্লাসিক – ৮৯,০০০ টাকা
  • প্রো – ১,২৯,০০০ টাকা
  • ম্যাক্স – ১,৫৯,০০০ টাকা
  • স্পোর্টস – ১,৩৯,০০০ টাকা
  • অফল্যান্ডার – ১,৮৯,০০০ টাকা

এই ইলেকট্রিক স্কুটার কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা যাবে। বুকিং করার জন্য টোকেন মূল্য ৪৯৯ টাকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles