এবার করোনা আতঙ্কে মুম্বইয়ের সদর দপ্তর বন্ধ করল BCCI

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা আতঙ্ক৷ WHO করোনাকে আখ্যা দিয়েছে ‘বৈশ্বিক মহামারীর’। সেই প্রকোপ থেকে বাদ যায়নি ভারতও৷ ইতিমধ্যে ভারতের রাজধানী দিল্লিসহ আরোও বেশ কয়েকটি রাজ্যে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ অনেক সংস্থায় তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নিদান দেওয়া হয়েছে৷ সেই তালিকায় ছিল গুগল, ডেল-এর মতো প্রযুক্তি সংস্থাগুলি। এবার সেই পন্থাই অবলম্বন করল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ BCCI এর সমস্ত কর্মচারীকেও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে৷

আজ, ১৭ ই মার্চ থেকেই মুম্বইয়ে BCCI-এর সদর দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে BCCI-এর তরফে৷ পরবর্তী নোটিস আসা পর্যন্ত ভারতের সমস্ত ক্রিকেট ইভেন্ট স্থগিত রাখার নির্দেশ দিয়েছে BCCI৷

ইতিমধ্যে IPL ১৫ই এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়াও বিভিন্ন টুর্নামেন্ট যেমন, ইরানি কাপ, মহিলা চ্যালেঞ্জার্স ট্রফিও আপাতত স্থগিত করে রাখা হয়েছে৷

তবে শুধু ক্রিকেট নয়, বিশ্বজুড়ে সমস্ত ক্রীড়াক্ষেত্রেই ব্যপক প্রভাব ফেলেছে এই ভাইরাস৷ যেমন জুলাইয়ে শুরু হতে চলা অলিম্পিক গেমসের উপরেও অনিশ্চিতের কালো মেঘ৷ অলিম্পিকের অনেক যোগ্যতা নির্ণায়ক ম্যাচও বাতিল করতে হয়েছে কোরোনার দাপটের জন্য ৷ পাশাপাশি কাতার বিশ্বকাপের জন্য যোগ্যতা নির্নায়ক ম্যাচও মূলতুবি রাখা হয়েছে। বন্ধ রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment