সকাল থেকেই চতুর্থ দফার ভোটে রাজ্যের আটটি লোকসভা কেন্দ্র থেকেই নানান উত্তেজনা, অশান্তির খবর পাওয়া যাচ্ছে৷ দুবরাজপুর, নানুর, বারবনি, জামুরিয়া, জেমুয়া প্রভৃতি অঞ্চলের পরিস্থিতি যথেষ্ঠ উত্তপ্ত। দফায় দফায় হয়েছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তবুও ভোট নাকী শান্তিপূর্ণভাবেই হচ্ছে আজ, এই বক্তব্যই পেশ করলেন কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষক।
এবারে কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছেন অজয় নায়েক। প্রতিটি দফার ভোটে যেভাবে বিশেষ পর্যবেক্ষকরা অসন্তোষ, উত্তেজনার কথা অস্বীকার করে এসেছেন এদিনও সেই একই ভাবে এইসব উত্তেজনা গন্ডোগোলের কথা অস্বীকার করলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
বীরভূম, আসানসোল, বোলপুর, রামপুরহাট প্রভৃতি বিভিন্ন স্থানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে, “কুচ নেহি হুয়া হে, সব আচ্ছা চল রাহা হে। ” তবে একেই কি বলে শান্তিপূর্ণ ভোট?
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর