পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই দুর্বল। মা-বাবা দু’জনেই দিনমজুরের কাজ করে। স্কুল থেকেও তাড়িয়ে দিয়েছে তাকে। ১৬ বছরের সেই কিশোর অন্য এক অচেনা কিশোরের থেকে বিরিয়ানি খেতে চেয়েছিল বলে খবর। কিন্তু অচেনা সেই যুবক তাতে রাজি না হলে ওই যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খু’ন করে ওই কিশোর।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
এমন হাড়হিম করা ঘটনা ঘটে গত মঙ্গলবার রাতে নয়াদিল্লির জনতা মজদুর কলোনি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের বয়স ১৭ বছরের কাছাকাছি। পরিচারিকার কাজ করেন তার মা। জানা গিয়েছে গত মঙ্গলবার রাতে জনতা মজদুর কলোনিতে দেখা যায় অভিযুক্ত কিশোরকে। সেই সময় সে ম’দ্য’প অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্ত কিশোর অন্য এক অচেনা কিশোরের থেকে ৩৫০ টাকা চায় বিরিয়ানি খাওয়ার জন্য। কিন্তু অচেনা ওই কিশোর সেই টাকা দিতে রাজি হয়নি। এরপরই তার উপর চড়াও হয় অভিযুক্ত কিশোর। তার থেকে জোর করে টাকা নেওয়ার চেষ্টাও করে সে। কিন্তু তা না পেয়ে তার গলা টিপে তাকে অচেতন করে দেয় অভিযুক্ত।
এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, এরপর অভিযুক্ত কিশোর ওই অচেনা কিশোরকে টানতে টানতে একটা সরু গলিতে নিয়ে যায়। সেখানেই ওই অচেতন কিশোরকে বারবার ছুরি দিয়ে কোপাতে থাকে সে। তার চোখ, মুখ, নাকে ছুরি আঘাতের পর আঘাত করতেই থাকে অভিযুক্ত কিশোর।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ছুরি দিয়ে কোপানোর পর ওই কিশোরের দেহের উপর উঠেই পৈশাচিক নাচ করে অভিযুক্ত কিশোর। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঠিকই কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশকে খবর দেওয়া হল গতকাল, বুধবার সকালে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





