সিঙ্গেল চার্জে দৌড়বে ২২১ কিলোমিটার, বাজারে এল ভারতের তৈরি হাই-স্পিড ইলেকট্রিক মোটরসাইকেল

সম্প্রতি নতুন হাই স্পিড ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল বেঙ্গালুরুর স্টার্ট-আপ সংস্থা Orxa Energies। এটিই তাদের প্রথম ব্যাটারি চালিত বাইক। নাম Orxa Mantis। এই বাইক একবার চার্জেই ছোটে 221 কিলোমিটার। Ola ইলেকট্রিক স্কুটারের থেকেও এর মাইলেজ অনেক বেশি।

সংস্থার তরফে জানানো হয়েছে, তারা এই ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে গত ২০১৭ সাল থেকে কাজ করছে। অবশেষে ৬ বছর পর সাফল্যের সঙ্গে বাজারে এল এই ইলেকট্রিক বাইক।

কী কী ফিচার্স রয়েছে এই ইলেকট্রিক মোটরসাইকেলে?

  • এই বাইকে রয়েছে ৮.৯ kwh ব্যাটারি প্যাক।
  • লিকুইড কুল্ড BLDC মোটর রয়েছে এই ই-বাইকে যা সর্বোচ্চ ২৭ হর্সপাওয়ার ও ৯৩ এনএম টর্ক তৈরি করতে পারে।
  • এই ই-বাইকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।
  • ফুল চার্জে এই ই-বাইকের রেঞ্জ ২২১ কিলোমিটার। সঙ্গে থাকছে ১.৩ kw স্ট্যান্ডার্ড চার্জার। ব্যাটারি ফুল চার্জ করতে সময় নেবে ৫ ঘণ্টা।
  • এই ই-বাইক চার্জ করতে ৩.৩ kw ফাস্ট চার্জারের বিকল্পও থাকবে। এই চার্জারের মাধ্যমে ২.৫ ঘণ্টার মধ্যে ০ থেকে ১০০ শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যাবে।
  • এই ইলেকট্রিক মোটরসাইকেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিলিমিটার।
  • এই ই-বাইকে রয়েছে মডার্ন ৫ ইঞ্চি TFT ডিজিটাল ডিসপ্লে যা Orxa অপারেটিং সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল হবে।
  • এছাড়াও সাইড-স্ট্যান্ড সেন্সর, ব্লুটুথ কানেকশন ও স্মার্টফোন কানেক্টিভিটি রয়েছে এই ই-বাইকে।
  • ফোনের মাধ্যমে কানেক্ট করে বাইক চালানোর সময় নেভিগেশন অ্যাসিস্ট্যান্স, ডিসপ্লে ফোন নোটিফিকেশন ও রাইড অ্যানালিস করার সুবিধা মিলবে এই ই-বাইকে।

কত দাম এই Orxa Mantis ইলেকট্রিক মোটরসাইকেলের?

এই ইলেকট্রিক মোটরসাইকেলের দাম রাখা হয়েছে ৩.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কেউ যদি এই বাইক বর্তমানে প্রি-অর্ডার করতে চান, তাহলে এর জন্য ১০,০০০ টাকা টোকেন মূল্য জমা দিতে হবে। ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এই ইলেকট্রিক বাইকের ডেলিভারি শুরু হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles