দু’দিন পরই শুক্রের গোচর তুলা রাশিতে, টাকার বর্ষণ হবে ৩ রাশির উপর, যে কাজেই হাত দেবেন, তাতেই ফলবে সোনা

জ্যোতিষশাস্ত্র মতে, বিভিন্ন গ্রহ প্রতি মাসেই নিয়ম মেনে রাশি পরিবর্তন করে। এর ফলে প্রতিটি রাশির উপরই নেতিবাচক ও ইতিবাচক প্রভাব বিস্তার করে। শুক্র গ্রহের রাশি বদলের ফলে রাশির জাতক-জাতিকাদের হাতে আসবে অনেক টাকা-পয়সা। শুক্র যে রাশির উপর অবস্থান করে, সেই রাশির জাতক-জাতিকারা রাজার হালে জীবন কাটান।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর শুক্র গমন করবে তুলা রাশিতে। বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে এই গ্রহ। শুক্র সাধারণত একটি রাশিতে ২৩ দিন ধরে অবস্থান করে। শুক্র যে রাশিতে অবস্থান করে, শুক্রের প্রভাবে সেই রাশির ভাগ্য উজ্জ্বল হয়ে থাকে ২৩ দিন ধরে। এবার তুলায় শুক্রের গোচরের প্রভাবে লাভবান হবে একাধিক রাশি।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য আসন্ন সময় দারুণ কাটতে চলেছে। এই সময় নিজের স্বপ্নের বাড়ি বা সম্পত্তি কেনার জন্য অনুকূল সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য। ব্যবসায় দারুণ ফল মিলবে। সবদিক থেকে আর্থিক লাভ করবেন আপনি। আর্থিক বিনিয়োগ করলে আখেরে লাভবান হবেন আপনিই।

তুলা রাশি

শুক্রের গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকারা প্রভূত সুবিধা পাবেন। এই সময় এই রাশির জাতক-জাতিকারা সব কাজেই সাফল্য পাবেন। হাসি-খুশির পরিবেশ বজায় থাকবে পরিবারে। পূর্বপুরুষদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি ও বদলির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।

বৃষ রাশি

তুলায় শুক্রের গমনের এই রাশির জাতক-জাতিকাদের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। এই সময় এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে সাফল্য পেতে চলেছেন। সব কাজেই বাবার সহযোগিতা পাবেন। ব্যবসায় অগ্রগতি ও আয়ের লাভবান হবেন। ব্যবসায় অর্থ বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। এই সময় এই রাশির জাতক-জাতিকারা যে কাজই করবেন, তাতেই দারুণ সাফল্য মিলবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর