বড় ঝটকা দিল GPay, একবার GPay থেকেই রিচার্জ করলেই দিতে হবে বাড়তি টাকা, চিন্তায় গ্রাহকরা

আজকালকার যুগে অনেকেই রিচার্জ করতে আর দোকানে যান না। অনলাইন অ্যাপের মাধ্যমেই তা সহজেই ঘরে বসে হয়ে যায়। অনলাইনে রিচার্জ করার এক বড় মাধ্যম হল GPay। এই অ্যাপের মাধ্যমে যে কোনও টেলিকম সংস্থার রিচার্জ হয়ে যেত মিনিটেই।

এতদিন পর্যন্ত GPay -র UPI পেমেন্ট সিস্টেম ব্যবহার করে মোবাইল রিচার্জ করার জন্য কোনও বাড়তি টাকা খরচ করতে হত না ব্যবহারকারীদের। তবে এবার থেকে দিতে হবে বাড়তি চার্জ।

যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি Google। তবে সম্প্রতি একজন ব্যবহারকারী মোবাইল রিচার্জ করার পরে গুগল পে-এর বাড়তি টাকা চার্জ করার বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন।

তিনি জানান, তিনি Google Pay থেকে Reliance Jio-র ৭৪৯ টাকার প্ল্যানটি রিচার্জ করেছিলেন। আর রিচার্জের সময় কনভিনিয়েন্স ফি হিসেবে কেটে নেওয়া হয়েছে ৩ টাকা। ব্যবহারকারীর তরফে দেওয়া সেই স্ক্রিনশটই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। UPI ও কার্ড ট্রানজ়াকশন দুই ক্ষেত্রেই এই বাড়তি টাকা চার্জ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে টিপস্টার মুকুল শর্মা এই বিষয়ে X প্ল্যাটফর্মে জানিয়েছেন, ১০০ টাকার কম খরচের কোনও রিচার্জ প্ল্যানে এই ফি চার্জ করা হচ্ছে না। তবে ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত রিচার্জ এবং ২০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত রিচার্জে ১ টাকা থেকে ২ টাকা পর্যন্ত চার্জ করা হবে। আবার ৩০০ টাকার বেশি রিচার্জ করলে বাড়তি ৩ টাকা চার্জ করা হচ্ছে গুগল পে-র তরফে।

যে সমস্ত রিচার্জের দাম ৩০০ টাকার বেশি সেখানে কনভিনিয়েন্স ফি হিসাবে দিতে হবে এবার থেকে গুগল পে-তে দিতে হবে ৩ টাকা। সম্প্রতি ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্যবহারের শর্তাবলী আপডেট করেছে গুগলে পে। তাতে এই অতিরিক্ত খরচের একটি ইঙ্গিত হতে পারে। শুধু গুগল পে-ই নয়, গত বছর থেকেই প্ল্যাটফর্ম ফি হিসাবে এই চার্জ করে পেটিএম, ফোনপে-এর মতো সংস্থাগুলো।

পেটিএম, ফোনপে-তে মোবাইল রিচার্জের উপর প্ল্যাটফর্ম ফি কত?

পেটিএম অ্যাপে ১০০ টাকার বেশি রিচার্জের ক্ষেত্রে অতিরিক্ত ১ টাকা খরচ করতে হয়। ১০০ টাকার কম রিচার্জ হলে কোনও চার্জ দিতে হয় না। অন্যদিকে, ফোনপে-তে রিচার্জে দামের উপর নির্ভর করে এই প্ল্যাটফর্ম ফি। কনভিনিয়েন্স ফি বা প্ল্যাটফর্ম ফি হিসাবে ফোনপে তার গ্রাহকদের ২ টাকা ও ৩ টাকা চার্জ করে থাকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles