ভারতের হারে উল্লাসের জের, নানান দ্রব্য বাংলাদেশে রফতানি বন্ধ করল এই সংস্থা, উঠল Pran ব্র্যান্ড বয়কটের ডাক

বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার হয় ভারতের। ১৪০ কোটি দেশবাসীর স্বপ্নভঙ্গ হয় সেদিন। চোখের জল ফেলে ভারতবাসী। একদিকে দেশবাসী যখন শোকে ডুবেছে, তখনই প্রতিবেশী দেশে চলছিল এক পৈশাচিক উল্লাস। বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে আনন্দে মাতেন বাংলাদেশীদের একাংশ।

ভারতের হারের পর রাস্তায় নেমে উল্লাস করে বাংলাদেশীদের একাংশ। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশীদের এমন ব্যবহারে ক্ষুব্ধ ভারতবাসী। বাংলাদেশীদের এমন উল্লাস ভালো চোখে দেখে নি বিসিসিআই-ও। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশকে।

শুধু তাই-ই নয়, দার্জিলিংয়ের এক হোটেলও নিষিদ্ধ করেছে বাংলাদেশী পর্যটকদের। হোটেলের তরফে জানানো হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য তাদের হোটেলে বাংলাদেশী পর্যটকদের বুকিং বাতিল করা হয়েছে। অনেক বাংলাদেশীরই ভারতের ভিসা বাতিল হচ্ছে বলে জানা গিয়েছে। এর জেরে বেশ বিপাকে প্রতিবেশী দেশ।

এবার বাংলাদেশে নিজেদের দ্রব্য রফতানি বন্ধ করল শিবিনা অরগ্যানিক নামের এক সংস্থা। সশালা মিডিয়ায় একটি পোস্ট করে সেই সংস্থার তরফে জানানো হয়েছে, “অনির্দিষ্টকালের জন্যে Shibina Organics র পক্ষ থেকে বাংলাদেশী ক্রেতা ও ডিলারদের সাথে সম্পর্ক ছিন্ন করা হল। আমাদের পক্ষ থেকে কোনো অর্গানিক খাদ্যশস্য, স্কিন কেয়ার প্রোডাক্ট ও জুয়েলারি বাংলাদেশে রপ্তানি করা হবে না”।

শুধু তাই-ই নয়, বাংলাদেশের ‘প্রাণ’ ব্র্যান্ডের নানান প্রোডাক্টও ভারতে বয়কট করার ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের এই সংস্থা ভারতে বেশ ভালো ব্যবসা করে। এবার সেই ‘প্রাণ’ প্রোডাক্টই ব্যান করার ডাক দিল শহরবাসী। এর জেরে যে বাংলাদেশ বেশ ক্ষতির সম্মুখীন হতে চলেছে, তা বলাই বাহুল্য।

ভারতের হারে উল্লাসের জের, নানান দ্রব্য বাংলাদেশে রফতানি বন্ধ করল এই সংস্থা, উঠল Pran ব্র্যান্ড বয়কটের ডাক

আরও অন্যান্য খবর