জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে গ্রহ ও নক্ষত্রের পরিবর্তন হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানেই ঘটে থাকে এই পরিবর্তন। সব গ্রহই এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। আবার এক রাশি থেকে অন্য রাশিতে বের হয়। গ্রহ-নক্ষত্রের এই ঘটনাগুলি জ্যোতিষশাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আগামী ৩১ ডিসেম্বর নিজের গতি পরিবর্তন করবে বৃহস্পতি। এর ফলে বেশ কিছু শুভ ও বিরল রাজযোগ গঠিত হতে চলেছে। এই শুভ রাজযোগ ও গ্রহের রাশি বদলের প্রভাব পড়বে সমস্ত রাশির জাতক-জাতিকাদের উপরই। তবে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের উপর বেশিই সদয় হবেন গ্রহরাজ বৃহস্পতি।
সেই রাশি কি কি, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহের অবস্থান বেশ শক্তিশালী হতে চলেছে। এর প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের সমাজে সম্মান বৃদ্ধি পাবেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতিও পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
ধনু রাশি
বৃহস্পতির গতি পরিবর্তনের ফলে এই রাশির জাতক-জাতিকারা অনেক সুবিধা পাবেন। ব্যবসায় দ্বিগুণ লাভ হবে এদের। অর্থ উপার্জনের নতুন পথ প্রশস্ত হবে। ধনলক্ষ্মী আসবে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।
কর্কট রাশি
বৃহস্পতির গতি বদল কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। গুরুর শুভ প্রভাবে এই রাশির জাতক-জাতিকারা প্রতিটি কাজে সাফল্য পাবেন। সন্তানের জন্য ভালো খবর পেতে পারেন এই সময়। এই সময় এই রাশির জাতক-জাতিকারা কোনও ক্ষেত্রে নতুন কাজ শুরু করলে তা শুভ বলে মনে করা হয়। ব্যবসা আয় বৃদ্ধি ও অর্থলাভ পেতে পারেন।






