এবার থেকে জেলের ভিতরেই মিলবে ফুচকা, আইসক্রিম, থাকবে রূপচর্চার ব্যবস্থাও, হঠাৎ কেন এমন সুবিধা জেলবন্দিদের জন্য?

খু’ন থেকে শুরু করে ধ’র্ষ’ণ, চুরি, ডাকাতির মতো নানান গুরুতর অপরাধ করে অপরাধীদের ঠাঁই হয় জেলের মধ্যে। জেলবন্দিদের প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা থাকে জেলের ভিতর। তবে এবার জেলবন্দিদের জন্য আরও নানান সুযোগসুবিধা আনা হচ্ছে। এবার থেকেই জেলের ভিতরেই মিলবে ফুচকা-আইসক্রিম।

কী কী মিলবে জেলের ভিতর?

জেলের মধ্যে এমনিতে নানান জিনিস কিনতে পারেন বন্দিরা। নানান প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয় জেলে। তবে এবার থেকে জেলের মধ্যে পাওয়া যাবে ১৭৩টি জিনিস, যা আগে মিলত না। এর মধ্যেই রয়েছে নানা খাবার। সেই তালিকায় রয়েছে ফুচকা, আচার, বাদাম চাকি, আইসক্রিম, পিনাট বাটারে ইত্যাদি। কফি পাউডার বা সুগারফ্রি মিষ্টিও এবার পাওয়া যাবে জেলের অন্দরেই।

শুধুমাত্র খাবারই নয়, জেলের মধ্যে এবার থেকে পাওয়া যাবে নানান দৈনন্দিন ব্যবহারের সামগ্রীও। বন্দিরা কিনতে পারবেন বারমুডা, শর্টস, টি-শার্ট। এছাড়াও মিলবে চুলের রঙ, ফেস ওয়াশ। এমনকি, মা’দ’কের নেশা কাটানোর জন্য পাওয়া যাবে নিকোটিন সমৃদ্ধ ট্যাবলেট। জেলের মধ্যে এমন সব জিনিস মিলিয়ে মোট ১৭৩টি জিনিসের তালিকা তৈরি করা হয়েছে। জেলবন্দিদের এমন সুযোগসুবিধা দেবে মহারাষ্ট্র কারা দফতর।

জেলের এডিজিপি অমিতাভ গুপ্ত জানিয়েছেন, “খুব বেশি বিধিনিষেধ থাকলে বন্দিদের মানসিক অবস্থাও খারাপ হতে পারে। যদি হাতের নাগালে বেশ কিছু জিনিস পাওয়া যায়, তাহলে সামগ্রিকভাবে বন্দিদের উন্নতি হবে”।

এমন খবর প্রকাশ্যে আসার পরেই এই নিয়ে নেটদুনিয়ায় নানান আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, বন্দিদের জন্য এত আয়োজন করার কী দরকার? কারোর মতে, সাধারণ মানুষের করের টাকায় যেন এখন জেল পিকনিক হয়ে উঠেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles