স্ত্রীর কান ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে খু’নের চেষ্টার অভিযোগ, থানায় যেতেই শ্বশুরবাড়িতেই আগুন লাগাল স্বামী

স্ত্রীর সঙ্গে একেবারেই বনিবনা হচ্ছিল না। দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত প্রায়। এমনকি, স্ত্রীর কানও ছিঁড়ে দিয়েছিলেন স্বামী। এখানেই ক্ষান্ত হন নি। স্ত্রীর গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে খু’নের চেষ্টাও করেছিলেন। থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেই শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিলেন ব্যক্তি। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।   

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের চৌকি মিরদাদপুর অঞ্চলের করিটোলা এলাকায়। জানা গিয়েছে, বছর ১১ আগে সালাবাতগঞ্জ মোমিনটোলার শেখ রফিকুলের সঙ্গে বিয়ে হয় মালদার মানিকচকের চৌকি মিরদাদপুরের করিটোলার রিনা বিবির। দুই সন্তান রয়েছে তাদের। অভিযোগ, শেখ রফিকুল প্রায়ই অতিরিক্ত ম’দ্য’পা’ন করে। স্ত্রীকে মারধরও করত সে। স্ত্রীকে মেরে তাঁর কান ছিঁড়ে দিয়েছিল।

এমনকি, স্ত্রীর গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে খু’নের চেষ্টা করার অভিযোগও উঠেছে রফিকুলের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ করলে পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে। রিনা এরপর থেকে বাপের বাড়ি থাকছিলেন। তবে থানা থেকে ছাড়া পেয়ে শ্বশুরবাড়ি গিয়ে আগুন লাগিয়ে দেয় রফিকুল। পুড়ে ছাই হয়ে যায় রিনার বাপের বাড়ি।

কী জানান রিনা?

এই ঘটনা রিনা বিবি জানাচ্ছেন, “আমার স্বামী রোজদিনই মদ খায়। এরপর বাড়ি ফিরে আমায় মারতে শুরু করে। গত বৃহস্পতিবার রাতে আমার কান টেনে ছিঁড়ে দিয়েছিল। এমনকী গলার গামছা দিয়ে ফাঁস লাগাতে গিয়েছিল। সেসময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমায় বাঁচায়। তখনই বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। ও থানা থেকে ছাড়া পেয়ে চুপিসারে বাড়ির পিছন দিক দিয়ে ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। আমরা কোনওরকমে বেঁচে গিয়েছি। ঘটনার পরই মানিকচক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি”।

বাড়ি পুড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রিনা বিবির দাদা শেখ সন্টু আলি। তিনি বলেন, “শেখ রফিকুল আমার বোনকে প্রায় মারধর করে। বোনের বিড়ি বাঁধার টাকা নিয়ে মদ খায়। আমার বোনকে মারধর করে। আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে। সব কিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছি। অপরাধীর শাস্তি চাই।

RELATED Articles