জ্যোতিষশাস্ত্র অনুসারে, বছরের শেষ শনি পুষ্য নক্ষত্র পালিত হচ্ছে ২ ডিসেম্বর, শনিবার। এদিন পুষ্য যোগ তো রয়েছেই, তার মধ্যে শনিবাপ হওয়ায় এই যোগের ক্ষমতা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। শনিবার হওয়ায় শনি পুষ্য যোগ তৈরি হয়েছে।
জ্যোতিষশাস্ত্রে শনি পুষ্য যোগ অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয়। এছাড়া এই যোগ আবার স্থায়ী সম্পদ প্রদানকারী বলে মনে করা হয়। পুষ্য নক্ষত্রের শুভ সময়ে আপনি যে কাজই করুন না কেন তাতেই আপনি অত্যন্ত শুভ ফল পেতে পারেন। এই শনি পুষ্য যোগের কারণে একাধিক রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
বছরের শেষ শনি পুষ্য যোগের প্রভাবে রাশির জাতক-জাতিকারা তাদের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শেষ করবেন যা কিছু সময়ের জন্য আটকে ছিল। এছাড়াও শনির প্রভাবের কারণে, আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন।
মেষ রাশি
বছরের শেষ শনি পুষ্য যোগে এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। আজ যে কোনও ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন তাতে সাফল্য পাবেন। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান তবে আপনি আজই এটি করতে পারেন। এছাড়াও সম্পত্তি কেনার জন্যএই দিনটি আপনার পক্ষে ভাল।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য বছরের শেষ শনি পুষ্য যোগ পারিবারিক ও আর্থিক ক্ষেত্রে ভালো যাবে। কর্মজীবনে কোনও পরিবর্তন আনতে চান তবে এটি আগামী দিনে আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে। আপনার আর্থিক অবস্থাও আগের তুলনায় আজ থেকে উন্নত হতে শুরু করবে।
মিথুন রাশি
বছরের শেষ শনি পুষ্য যোগ এই রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে আপনার। আজ কর্মজীবনে কিছু ভালো সুযোগ পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে।





