আজ রাজ্যের ৮ টি লোকসভা কেন্দ্রে চলছে চতুর্থ দফার ভোট। ভোটে চারিদিকে যখন অশান্তি, তখন নিরাপত্তার খাতির রাজ্যের মানুষ প্রতিটি বুথে চাইছেন কেন্দ্রীয় বাহিনী। পুলিশে আস্থা হারালেও কেন্দ্রীয় বাহিনীতে আস্থা রেখেছিলেন সাধারণ মানুষ৷ কিন্তু সেই আস্থার মূল্যই দিতে পারলেননা জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের ৮০ নম্বর বুথে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷
সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল বর্ধমান পূর্ব লোকসভার জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের এই বুথটিতে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের উপর আস্থা রেখেই এদিন ভোট দিতে এসেছিলেন সেখানকার স্থানীয় মানুষ৷






