এবার মাত্র ৩.৩৫ লক্ষ টাকাতেই কিনে ফেলুন নতুন চারচাকা, দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি

এই মুহূর্তে দেশের সবথেকে কম দামী গাড়ি হল মারুতি সুজুকির অল্টো K10। এই গাড়ির দাম ৫ লাখেরও কম। বাজারে এই চার চাকার দাম শুরু ৩.৯৯ লক্ষ টাকা থেকে। তবে এবার এই গাড়ি পাওয়া যাবে মাত্র ৩.৩৫ লক্ষ টাকাতেই। এমনই একটি অফার রয়েছে বাজারে।

মারুতি অল্টো K10-এর ফিচার্স

  • এই গাড়িতে রয়েছে ১ লিটার ডুয়াল জেট ইঞ্জিন
  • এই গাড়ির ইঞ্জিন সর্বোচ্চ ৬৬.২ পিএস শক্তি এবং ৮৯ এনএম টর্ক উত্পন্ন করতে পারে।
  • এই গাড়ির অটোমেটিক ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ২৪.৯০ কিলোমিটার আর ম্যানুয়াল ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ২৪.৩৯ কিলোমিটার।
  • এই চার চাকায় রয়েছে ৭ ইঞ্চি ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম
  • এই গাড়িতে রয়েছে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ইউএসবি এবং ব্লুটুথ অক্স কেবিল।
  • সেফটির জন্য এই গাড়িতে রয়েছে এবিএস সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, স্পিড সেন্সিং অটো ডোর, হাই-স্পিড এলার্ট।

বাজারে গাড়ির এক্স-শোরুম দাম ৩.৯৯ লক্ষ টাকা। তবে এক্স-শোরুম মূল্যের থেকেও কম দামে কিনতে পারবেন এই হ্যাচব্যাক। তবে এই সুযোগ শুধুমাত্র দেশের সেনা-জওয়ানদের জন্যই। আসলে, এই মারুতি অল্টো K10 লঞ্চ হয়েছে ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট বা CSD-তে। আর এখানে সেনাকর্মীদের জিএসটি দিতে হয় না। ফলে সেখানে এই গাড়ির সিএসডি দাম ৩.৩৫ লক্ষ টাকা। অর্থাৎ সেনাকর্মীরা ৬৪ হাজার টাকার কমে কিনতে পারবেন এই গাড়ি।

সিএসডিতে গাড়ির মোট ৭টি ভেরিয়েন্ট রয়েছে, ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ভেরিয়েন্টই পাওয়া যাবে এখানে। এমনকী পেট্রল ও CNG দুই মডেলেই কিনতে পারবেন এই চার চাকা।

মারুতি অল্টোর এক্স-শোরুম দাম ও CSD দামের পার্থক্য

ভেরিয়েন্ট এক্সশোরুম দাম CSD দাম তফাৎ
STD (ম্যানুয়াল) ৩.৯৯ লক্ষ ৩,৩৪,৬৮১ টাকা ৬৪,৩১৯ টাকা
LXI (ম্যানুযাল) ৪,৮৩,৫০০ টাকা ৪,০৯,৫৬৩ টাকা
VXI (ম্যানুয়াল) ৫,০৫,০০০ টাকা ৪,২২,৮১৫ টাকা ৮৩,১৮৫ টাকা
VXI প্লাস (ম্যানুয়াল) ৫,৩৫,০০০ টাকা ৪,৪৯,১৪২ টাকা ৮৫,৮৫৮ টাকা
VXI (অটোমেটিক) ৫,৬১,০০০ টাকা ৪,৭৭.৫৮৩ টাকা ৮৩,৪১৭ টাকা
VXI প্লাস (অটোমেটিক) ৫,৯০,০০০ টাকা ৫,০৪,০৮২ টাকা ৮৫,৯১৮ টাকা

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles