বছরের শেষ ও শুরুতে শুভ ও অশুভ গ্রহ-নক্ষত্রগুলি নিজেদের গতিবিধি পরিবর্তন করতে থাকে। এর ফলে বিরল রাজযোগ গঠন হয়। প্রতিমাসেই নানান গ্রহ নির্দিষ্ট সময়ের ব্যবধানে এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন হতে থাকে। এর ফলে প্রতিটি রাশির জাতক-জাতিকার জীবনে নানা শুভ ও অশুভ প্রভাব পড়ে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেবদেবীদের গুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী ৩১ ডিসেম্বর মার্গী হতে চলেছে বৃহস্পতি। এর ফলে মেষ রাশিতে অবস্থান করে কুলদীপক রাজযোগ তৈরি করবে বৃহস্পতি। প্রায় ৫০০ বছরের বেশি সময় পর তৈরি হতে চলেছে এই রাজযোগ। এই রাজযোগের জেরে এই ৩ রাশির ভাগ্যে অফুরন্ত ধন-সম্পত্তির যোগ রয়েছে ।
সেই রাশিগুলি কি কি, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
কুলদীপক রাজযোগের কারণে এই রাশির জাতক-জাতিকাদের সব ক্ষেত্রেই সাফল্য আসবে। এই সময়ে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় থাকবে সবসময়। এই সময় যদি এই রাশির জাতক-জাতিকাদের কেউ বিদেশ ভ্রমণের প্ল্যান করেন, তাহলে এই প্ল্যান সফল হবে। গুরুদেবের কৃপায় আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
কুলদীপক রাজযোগের জেরে এই রাশির জাতক-জাতিকারা দারুণ সুযোগ-সুবিধা পাবেন। ২০২৪ সালের শুরুতে ভাগ্য সহায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। কর্মজীবনে শুভ ফল পাবেন। ব্যবসায় আয় বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। দাম্পত্য জীবনে আসবে সুখের বন্যা। ভাগ্যে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় পরিবার ও সঙ্গীকে নিয়ে দেশে ও বিদেশে ভ্রমণ করতে পারেন। খুব সহজেই পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা।
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যবসার দিক থেকে শুভ হতে চলেছে। বৃহস্পতি গ্রহের রাশি বদলের জেরে অপ্রত্যাশিত কর্মজীবন হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময়ের মধ্যে আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যাঙ্ক ব্যালেন্সে বাড়বে টাকা-পয়সা। পরিবারে সুখের পরিবেশ থাকবে। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।





