রেশন দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ জ্যোতিপ্রিয়ই, ‘অচেনা’ বাকিবুরের শ্যালককেও চাকরি দেন বনদফতরে, জানাল ইডি

রেশন দুর্নীতিতে আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। ইডির দাবী, রেশন দুর্নীতিতে ছক কষা থেকে শুরু করে কালো টাকা সাদা করার সমস্ত প্ল্যান, সবটাই করতেন জ্যোতিপ্রিয়ই। তাতে তাকে সাহায্য করতেন ধৃত বাকিবুর রহমান ও আরও অনেকে। এমনকি, বাকিবুরের শ্যালককে বন দফতরে চাকরিও করে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়।

রেশন দুর্নীতি মামলার চার্জশিটে ইডির দাবী, নিজের পদের অপব্যবহার করেছিলেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা। তিনি দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। ইডির দাবী, দুর্নীতির চক্রান্ত করেছিলেন বালুই।

চার্জশিটে ইডি জানিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাকিবুর রহমানের। দুর্নীতির সমস্ত পরিকল্পনা করেছিলেন জ্যোতিপ্রিয়। তবে বাকিবুর সামনে থেকে কাজ করতেন। দুর্নীতির কালো টাকা কীভাবে সাদা করা হবে, সেই পরিকল্পনাও করেছিলেন বালুই।

জ্যোতিপ্রিয়র পরিকল্পনা অনুযায়ীই কালো টাকা সাদা করার জন্য পরিবারের সদস্য ও জ্যোতিপ্রিয়র ভুয়ো কোম্পানির কর্মীদের সামনে রাখা হয়েছিল। তাদের নামে অ্যাকাউন্ট তৈরি করে কালো টাকা সাদা করার কাজে ব্যবহার করা হত। ইডির দাবী, যাদের নামে এই অ্যাকাউন্ট করা হত, তাদের নানান ধরণের সুজপগ পাইয়ে দিতেন রাজ্যের বনমন্ত্রী।

ইডির দাবী, অনেকেই এভাবে সরকারি দফতরে চাকরি দেওয়া হয়েছে। এর সমস্ত প্রমাণও রয়েছে ইডি-র কাছে। এভাবেই বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাস চাকরি পেয়েছিলেন বলে জানায় ইডি। ইডি সূত্রে খবর, বাকিবুর ও তাঁর পরিবারের নামে ১০০ কোটি সম্পত্তির হদিশ মিলেছে। আহ, বুধবার বাকিবুরকে ফের আদালতে তোলা হবে।  

RELATED Articles