শাশুড়িকে বেধড়ক মারধর, ঠেলে ফেলে দিল পুত্রবধূ, ভিডিও ভাইরাল হতেই মহিলাকে গ্রেফতার করল পুলিশ

শাশুড়ি-বৌমার মধ্যে অশান্তির খবরের ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও বাড়ির পুত্রবধূর উপর শাশুড়ির নির্যাতনের ঘটনা উঠে আসে। এবার ঘটল উলাটপুরাণ। পুত্রবধূ বেধড়ক মারধর করল বৃদ্ধা শাশুড়িকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে কেরালার কোল্লাম এলাকায়। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এক মহিলা কিল, চড়, ঘুষি মারছেন এক বৃদ্ধাকে। জানা গিয়েছে, ওই বৃদ্ধা সম্পর্কে ওই মহিলার শাশুড়ি। বৌমার এমন মারে কাঁদতে থাকেন বৃদ্ধা। আর এই গোটা ঘটনাটি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বৃদ্ধার গুণধর ছেলে।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওর ক্যাপশনে লেখা, “সমাজে বয়ষ্ক মানুষদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। একজন বৃদ্ধার ওপর এমন অমানবিক অত্যাচার অসুস্থতার লক্ষণ”। এই ভিডিও পোস্ট করে ওই ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ওই মহিলা যদি নিজেই নিজের বৃদ্ধ শাশুড়িকে এভাবে মারধর করেন, তবে নিজের সন্তানকে কী শিক্ষা দেবেন তিনি?

https://twitter.com/TheKeralaPolice/status/1735316120775860290

এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই ওই মহিলার গ্রেফতারির দাবী জানিয়েছেন। কেউ কেউ এই ঘটনাটি কেরল পুলিশের নজরে আনেন। ঘটনাটি নজরে আসতেই পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।  

গ্রেফতারির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেরল পুলিশ। সেখানে বলা হয়েছে, অভিযোগ নজরে আসতেই ওই মহিলাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে খু’নের চেষ্টা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

RELATED Articles