টেলিকম দুনিয়ায় জিও-র জুড়ি মেলা ভার। নানান ধরণের সস্তার রিচার্জ প্ল্যান এনে গ্রাহককে বারবারই চমক দেয় মুকেশ আম্বানির সংস্থা। এখন তো নানান রিচার্জ প্ল্যানেই একাধিক OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেসও দেয় জিও। জিও টিভি দর্শকের জন্য নানান ভাবনা রয়েছে জিও-র।
জিও-র এই রিচার্জ প্ল্যানের নাম রাখা হয়েছে জিও টিভি প্রিমিয়াম প্ল্যান। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। Zee5, Disney+Hotstar-এর মতো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে প্ল্যানে। আর এই সাবস্ক্রিপশন পেতে কোনও বাড়তি টাকাও খরচ করতে হবে না।
কত দাম এই জিও টিভি প্রিমিয়াম প্ল্যানের?
জিও-র এই প্ল্যানের খরচ শুরু হয়েছে ৩৯৮ টাকা থেকে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস-র সুবিধা রয়েছে। এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে মিলবে ১২টি ওটিটি অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে।
জিও-র আরও দুটি ৩ মাসের ও ১ বছরের প্ল্যান রয়েছে। যার দাম ১,১৯৮ টাকা (৮৪ দিন বৈধতা) ৪,৪৯৮ টাকা (৩৬৫ দিন বৈধতা)। দুই রিচার্জেই ১৪টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন মিলবে। এর সঙ্গে মিলবে প্রতিদিন ২ জিবিডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও এসএমএস।
যে ওটিটি অ্যাপগুলি মিলবে, সেগুলি হল- Disney+Hotstar, Amazon Prime, Sony Liv, Zee5, Hoichoi, Planet Marathi, Discovery+, Docubay, EpicOnm Chaupal। এছাড়াও একটি অ্যাড-অন ভাউচার প্ল্যান রয়েছে। যেখানে মিলবে ১০ জিবিডেটা, ১২টি ওটিটি অ্যাপের সুবিধা। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই উপরের প্ল্যানগুলি যারা রিচার্জ করবেন, তারা ওটিটির সঙ্গে জিও সিনেমা প্রিমিয়ামও ব্যবহার করতে পারবেন।
কীভাবে ওটিটি অ্যাপগুলি ব্যবহার করা যাবে?
জিও সিনেমা প্রিমিয়াম ব্যবহার করার জন্য মাইজিও কুপন সেকশনে যেতে হবে। রিচার্জ করার পর একটি কুপন আসবে সেখানে। সেই কুপন জিও সিনেমা প্রিমিয়ামে দিলেই পেয়ে যাবেন অ্যাপের অ্যাক্সেস পেয়ে যাবেন। এভাবেই মাইজিও অ্যাপ থেকে Amazon Prime ভিডিও সাবস্ক্রিপশন চালু করতে পারবেন। আর Disney+Hotstar-এর ক্ষেত্রে একই মোবাইল নম্বর দিয়ে লগ ইন করলেই অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে।





