প্রেমের প্রস্তাবে সাড়া দেন নি। মাঝেমধ্যেই উত্যক্ত করতেন তরুণীকে। এর মধ্যে দলীয় কার্যালয়ে ডেকে তরুণীকে শ্লী’ল’তা’হা’নি করার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে জানান তরুণী।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ শহরে। জানা গিয়েছে, ওই তরুণী নবদ্বীপের বিদ্যাসাগর কলেজের ছাত্রী। তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যা তিনি। তাঁর দাবী, নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি শ্যামসুন্দর দাস তাঁকে উত্যক্ত করে বেশ কিছুদিন ধরে। কলেজের এক ছাত্রের মাধ্যমে তাঁকে প্রেম প্রস্তাবও পাঠিয়েছেন শ্যামসুন্দর। তবে তাতে সেই তৃণমূল ছাত্রনেত্রী সাড়া দেন নি।
তরুণীর অভিযোগ, সেই প্রস্তাবে গ্রহণ না করায় একদিন তাঁকে রাধাবাজারের দলীয় কার্যালয়ে দেখা করতে বলে ওই ছাত্রনেতা। অভিযোগ, সেই সময় কার্যালয়ের দরজা বন্ধ করে শ্লী’ল’তা’হা’নি করা হয় তরুণীকে।
তরুণী জানান, তিনি কোনওমতে কার্যালয় থেকে বেরিয়ে বাড়ি ফেরেন। পরিবারের সকলকে এই বিষয়ে জানান। এরপর নবদ্বীপ থানায় ওই ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু তাঁকে এখনও এই ঘটনায় গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।






