স্মার্টফোনের বাজারে Xioami যে এক গুরুত্বপূর্ণ নাম, তা আমাদের সকলেরই জানা। এবার স্মার্টফোন নয়। ইলেকট্রিক গাড়ি এবার বাজারে আনছে এই কোম্পানি। নাম SU7 এবং SU7 Max। কিছুদিন আগেই এই গাড়ির কথা ঘোষণা করেছিল শাওমি। এবার এই গাড়ি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।
কী কী ফিচার্স মিলবে এই গাড়িতে?
- এই গাড়িতে মিলবে হাইপার ইঞ্জিন প্রযুক্তি যা ২১ হাজার আরপিএম গতিতে দৌড়তে পারবে।
- কোম্পানি ইতিমধ্যেই হাইপার-ইঞ্জিন V8s তৈরি করা শুরু করে দিয়েছে যা সর্বোচ্চ ২৭,০০০ আরপিএমে ছুটবে। ভবিষ্যতে এই গাড়ির একটি ৩৫,০০০ আরপিএম ভার্সনও আসবে।
- এই গাড়ির সর্বোচ্চ গতি ২৬৫ কিমি প্রতি ঘণ্টা।
- এই গাড়ির রেঞ্জ সত্যিই অবাক করবে সকলকে। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, গাড়িটি এক চার্জে ৮০০ কিমি রেঞ্জ দিতে পারবে।
- গাড়ির ভিতরে মিলবে গুচ্ছের সুবিধা। গাড়িতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হাইপার অপারেটিং সিস্টেম।
- এই গাড়িতে মিলবে ১৬.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৫৬ ইঞ্চি হেডস আপ ডিসপ্লে, ৭.১ ইঞ্চি ফ্লিপ ইনস্ট্রুমেন্ট স্ক্রিন।
- এই গাড়ির ইন্টিরিয়রের রঙ গ্যালাক্সি গ্রে, টুইলাইট রেড এবং অবসিডিয়ান ব্ল্যাক।
জানা গিয়েছে, এই গাড়ি ডিজাইন করেছে বিশ্বব্যাপী নামজাদা গাড়ি কোম্পানি যেমন মার্সিডিজ-বেঞ্জ এবং বিএমডাব্লিউ বিশেষজ্ঞরা। অনেকটা SUV হলেও, গাড়িটির সামগ্রিক চেহারা স্পোর্টস কারের মতো থাকতে পারে বলে শোনা যাচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার