অস্ট্রেলিয়া ও পাকিস্তানের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে মেলবোর্নে। প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহে ৩১৮ রান ও পাকিস্তানের কাছে রয়েছে ২৬৪ রান। ম্যাচের তৃতীয় দিন মাঠে ছিল টানটান উত্তেজনা। এরই মধ্যে গ্যালারি থেকে উঠে এল মজাদার দৃশ্য। এক যুগলের অ’ন্ত’র’ঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে গেল আর সেই দৃশ্য ফুটে উঠল স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে।
গত বৃহস্পতিবার ছিল এই টেস্ট ম্যাচের তৃতীয় দিন। এদিন বেশ উত্তেজনা ছিল স্টেডিয়াম জুড়ে। পাকিস্তান ইনিংস শেষ করতেই মাঠে নামে অস্ট্রেলিয়া। দারুণ পার্টনারশিপ গড়েন স্টিভ স্মিথ ও মিশেল মার্শ। তবে এই দুরন্ত ব্যাটিংয়ের মধ্যেও সকলের নজর কাড়েন গ্যালারিতে থাকা এক যুগল।
ম্যাচ চলাকালীন জায়ান্ট স্ক্রিনে স্কোর দেখানো হচ্ছিল। ঠিক সেই সময়ই ক্যামেরাম্যানের নজরবন্দি হন ওই যুগল। তাদের ঘ’নি’ষ্ঠ মুহূর্তের ছবি ফুটে ওঠে জায়ান্ট স্ক্রিনে। দেখা যায়, একে অপরের কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন তারা। স্ক্রিনে এভাবে নিজেদের মুহূর্ত ফুটে উঠতে দেখে অস্বস্তিতে পড়ে যান দু’জনেই। লজ্জায় মুখ ঢেকে নেন তারা।
https://twitter.com/mufaddal_vohra/status/1740300314555928765
তবে এই ভিডিও কিন্তু এখন ভাইরাল। এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেছেন এক ব্যবহারকারী। আর সেই ভিডিও এখন গোটা বিশ্ববাসী দেখছে। যদিও এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও গ্যালারিতে নানান ঘটনা ঘটতে দেখা গিয়েছে। কেউ বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন, এমন ঘটনাও দেখা গিয়েছে।
উল্লেখ্য, টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নেমে ২৬৪ রান করে পাকিস্তান। প্রথম ইনিংসের শেষে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মোট সংগ্রহ ৬২.৩ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান। সর্বোচ্চ ৯৬ রান করেন মিচেল মার্শ। ক্রিজে অপরাজিত রয়েছেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার ইনিংস কোথায় শেষ হয়, এখন সেটাই দেখার।






