মেনুতে মাটনের হাড় কেন নেই, বেজায় চটল পাত্রপক্ষে, বিয়ে না করেই ছাদনাতলা থেকে চলে গেলেন বর

আলোতে সেজে উঠেছে গোটা বাড়ি। সমস্ত অতিথিরাও আসতে শুরু করেছেন ধীরে ধীরে। চলে এসেছে বর ও বরযাত্রীও। কিন্তু সেই সময়ই বাঁধল গোল। আর সেই গণ্ডগোলের জেরে বাতিলই হয়ে গেল গোটা বিয়ে। ছাদনাতলায় পৌঁছেও বিয়ে না করে ফিরে গেলেন বর।

বিয়েবাড়িতে নানান সময় কত কী ঘটনা ঘটে। কখনও পণ দেওয়া নিয়ে ঝামেলা হয় বরপক্ষ-কনেপক্ষের মধ্যে। কোনও সময় আবার খাবার নিয়ে বিয়েবাড়িতে বেঁধে যায় নানান অশান্তি। এবার এক বিয়েবাড়িতে এমন এক ঝামেলা হল যার জেরে বিয়েই করলেন না বর।

কী ঘটেছিল ঘটনাটি?

জানা গিয়েছে, তেলেঙ্গানার নিজামাবাদের এক যুবকের সঙ্গে বিয়ের ঠিক হয় জাগতিয়ালের এক যুবতীর। বিয়ের দিন ঠিক সময়ে বরযাত্রী নিয়ে পৌঁছেও গিয়েছিলেন বর। সবই ঠিকঠাক চলছিল। বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এমন সময় বাঁধল এক ঝামেলা।

সূত্রের খবর, বিয়েতে কনেপক্ষের বাড়িতে খাবারের মেনুতে মটন হয়েছিল। অভিযোগ, বরযাত্রীদের পাতে নাকি মটনের হাড় পড়েনি। এই নিয়ে প্রথমে কনেপক্ষের সঙ্গে বরযাত্রীদের বেশ অশান্তি শুরু হয়। শেষমেশ কনেপক্ষ অভিযোগ স্বীকারও করে নেয় বলে জানা গিয়েছে।

কনেপক্ষের তরফে জানানো হয়, মটনের পদে হাড় ছিল না। এরপরই দু-পক্ষের বচসা আরও বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে বিয়েবাড়িতে আসে। পুলিশের হস্তক্ষেপের পর কোনও মতে অশান্তি থামে।

পুলিশ বরপক্ষকে থামিয়ে অশান্তি থামাতে গেলে বরপক্ষ তা অপমানজনক বলে মনে করে। তারা এও দাবী করে যে কনের পরিবার ইচ্ছাকৃতভাবে মেনুতে মাটনের হাড় না থাকার কথা অস্বীকার করেছে। এই অশান্তির মধ্যেই বরের বাড়ি থেকে বিয়ে বাতিল করে দেওয়া হয়। বিয়ে না করেই ফিরে যান বর।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles