আগামীকাল, ২০ জানুয়ারি অর্থাৎ শনিবার বৃষ রাশিতে গোচর করবে চাঁদ। বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন চলছে মাঘ মাসের শুক্লপক্ষ। যদিও বৈদিক পঞ্জিকা অনুযায়ী, আগামীকাল পৌষ মাসের শুক্ল পক্ষের দশমী তিথি। আগামীকাল বেশ কিছু শুভ যোগ রয়েছে, সেগুলি হল- লক্ষ্মী নারায়ণ যোগ ও শুক্লা যোগ।
আগামীকাল গোটা দিনই কৃতিকা নক্ষত্রের প্রভাব বজায় থাকবে। এই কারণে আগামীকালের দিনটির গুরুত্ব অনেকটা বেড়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এদিন ৪ রাশির জাতক-জাতিকারা সৌভাগ্য লাভ করতে চলেছেন। আগামীকাল জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবেন এই ৪ রাশির জাতকরা।
সেই রাশিগুলি কী কীও, দেখে নেওয়া যাক –
কর্কট রাশি
আগামীকাল কোনও সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিন যে খবরের জন্য অপেক্ষা করছিলেন, সেই খবর পেতে পারেন আগামীকাল। আর্থিক ভাবেও কালকের দিনটি বেশ লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। কোনও আটকে থাকা টাকা ফেরত পাবেন আগামীকাল।
বৃষ রাশি
আগামীকাল দিনটি বেশ লাভজনক হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আর্থিক উন্নতির প্রচুর সুযোগ রয়েছে আগামীকাল। শনিদেবের কৃপায় সমস্ত কাজ সহজে সম্পন্ন হবে আগামীকাল। অফিসে সম্মান ও প্রতিপত্তি বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসাতেও লাভের যোগ রয়েছে এদিন।
কুম্ভ রাশি
আগামিকাল প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাবাড়তে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এদিন নিজের উপার্জন ও সঞ্চয় বাড়াতে সফল হবেন এরা। টাকা রোজগারের একাধিক সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অফিসে বস ও সহকর্মীদের থেকে সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
তুলা রাশি
আগামিকাল লক্ষ্মী নারায়ণ যোগের শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তারা আগামীকাল বিশেষ কোনও সাফল্য পাবেন। আর্থিক ভাবে লাভ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসা থেকে কোনও বড় লাভ হবে এদের। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা থাকলে তা আগামীকাল মিটে যেতে পারে।






