‘ফণী’ তে হলুদ সতর্কতা জারি দিঘা সহ কলকাতাতেও।

ইতিমধ্যেই সাইক্লোন ‘ফণী’ নিয়ে সচেতন হয়ে উঠেছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সরকার৷ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে চলা এই ঘূর্ণাবর্ত শুক্রবার দুপুর অথবা বিকেলেই ওড়িশার উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পরবে বলে খবর মিলেছে দিল্লীর মৌসম ভবন সূত্রে। আছড়ে পরার সময় এই ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ২০০ কিমি-এর বেশিও হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর৷ এমতাবস্থায় লাল সতর্কতা জারি করা হয়েছে ওড়িশাতে। পর্যটকদের যেমন বলা হচ্ছে যতো দ্রুত সম্ভব পুরী ছেড়ে দিতে তেমনি সমুদ্র উপকূলবর্তী স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র।

 

ওড়িশায় যখন লাল সতর্কতা জারি তখন খুব একটা পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে দিঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। দিঘাতেও মৎসজীবিদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে৷ সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলবর্তী বাসিন্দাদেরও। আশঙ্কা রয়েছে শনিবার পশ্চিমবঙ্গে থাবা বসাবে ‘ফণী’।

পশ্চিমবঙ্গে থাবা বসালে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন্টায় প্রায় ১০০ কিমি. বেগে ‘ফণী’ আছড়ে পরার সম্ভবনা রয়েছে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে৷ এর জেরে শুক্রবার থেকেই ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে যাবে দুই মেদিনীপুর সহ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া প্রভৃতি দক্ষিণের জেলাগুলোতে। দিঘার সমুদ্র অচিরেই ফুলে-ফেঁপে উঠতে পারে ‘ফণী’ এর গতিবেগে। তাই ওড়িশায় লাল সতর্কতার পাশাপাশি হলুদ সতকর্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment