মহারাষ্ট্রে বিস্ফোরণ। নাশকতার ছক নকশালদের।

কাশ্মীরের পর এবারে উত্তপ্ত মহারাষ্ট্র। আজ নকশালদের বড়সড় নাশকতায় প্রাণ হারালেন একজন সাধারণ নাগরিক সহ ১৫ জন পুলিশকর্মী। রাস্তা নির্মাণে বারবার বাঁধা দিচ্ছিল নকশালরা, হঠাৎ-ই রাস্তা নির্মাণ স্থানে থাকা রাস্তা নির্মাণে ব্যবহৃত দু-ডজন বুলডোজার জ্বালিয়ে দেন নকশালরা৷ সেই স্থানই আজ পরিদর্শনে যাচ্ছিলেন গড়চিরোলি পুলিশের কুরখেদা কুইক রেসপন্স টিমের ১৫ জন সদস্য। সেসময়ই সেই যাত্রাপথে সেই জওয়ানদের গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায় নকশালরা।

 

মহারাষ্ট্রের এই অংশটিতে নকশালদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেশ কিছুদিন ধরেই চলে আসছে। জায়গায় জায়গায় রাস্তা নির্মাণের কাজে বাধাঁ দিচ্ছিলো নকশালরা। বিশৃঙ্খলা চরমে উঠছিল। সেসময়ই হঠাৎ আজ পুলিশ কর্মীদের গাড়িতে বিস্ফোরণ ঘটায় নকশালরা। জামবোরখেরা এবং লেনধারির মাঝে বিস্ফোরণ ঘটায় নকশালরা৷

গত ১১ এপ্রিল গড়চিরোলিতে নকশালদের সঙ্গে গুলির লড়াই চলেছিল পুলিশের। এবারে রীতিমতো ছক কষে নকশালরা এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ বিস্ফোরণের সময় সেই গাড়িতে ১৫ জন পুলিশের সদস্য ছাড়াও ছিলেন একজন সাধারণ নাগরিক। বিস্ফোরণে সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে।

RELATED Articles

Leave a Comment