ঘুমের মধ্যে আমরা সকলেই নানান স্বপ্ন দেখে থাকি। এটাই মানুষের সহজাত বৈশিষ্ট্য। প্রত্যেকটি স্বপ্নের আলাদা আলাদা অর্থ থাকে। কিছু স্বপ্ন শুভ ইঙ্গিত বহন করে তো কিছু স্বপ্ন অশুভ ইঙ্গিত। মনে করা হয়, স্বপ্ন নাকি আমাদের আগাম জানান দেয় যে ভবিষ্যতে আমাদের সঙ্গে কী হতে চলেছে! জ্যোতিষশাস্ত্র মতে, এমন কিছু স্বপ্ন রয়েছে, যা দেখলে বুঝতে হবে যে সেই ব্যক্তির অর্থপ্রাপ্তি হতে চলেছে।
- কেউ যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে, তিনি যে কোনও উঁচু স্থানে উঠছেন অর্থাৎ, গাছে বা পাহাড়ের চূড়ায় উঠছেন, তা হলে মনে করবেন যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছেন তিনি খুব শীঘ্র অর্থের দিকে উন্নতি করতে চলেছে এবং কেরিয়ারের সাফল্যেও তিনি উচ্চে আরোহণ করতে চলেছন।
- যদি স্বপ্নে দেখেন আপনি পুজো করছেন, তা হলে জানতে হবে ঈশ্বর আপনার অপর কৃপা করেছেন এবং খুব দ্রুত অর্থ প্রাপ্তি হতে চলেছে।
- যদি কখনও স্বপ্নে নিজেকে তারাদের মধ্যে ঘুরে বেড়াতে দেখেন, তা হলে জানবেন খুব তারাতারি লটারি জিততে চলেছেন।
- যদি স্বপ্নের মধ্যে নিজেকে কাঁদতে দেখেন, তা হলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ, আপনার উন্নতির দিন শুরু হতে চলেছে এবং কোথাও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
- হঠাৎ যদি স্বপ্নে দেখা হয় যে, অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছেন, এটাও অত্যন্ত শুভ সঙ্কেত।
- স্বপ্নে ঠান্ডা জলে নিজেকে স্নান করতে দেখার অর্থ হচ্ছে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে এবং দারুণ অর্থ প্রাপ্তি হতে চলেছে।





