শুক্রবার ২৭ মার্চ ২০২৫, আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মেষ। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল। ২৭ তারিখে জন্ম হওয়ার কারনে আপনার ওপর মঙ্গলের প্রভাব স্পষ্ট।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ ছোট ভাই-বোনের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন। দুপুরে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। পারিবারিক প্রত্যাশা পূরণ।
শুভ সংখ্যা ৪৭।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): খাদ্য ও পানিয়ের ব্যবসা বাণিজ্যে উন্নতি। কুটম্বর বিয়েতে অংশ নিতে পারেন। দুপুরে বৈদেশিক যোগাযোগে উন্নতি। গার্মেন্টস ব্যবসায়ীরা কিছুটা চাপে থাকবেন। শুভ সংখ্যা ২০।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ সকল প্রকার পারিবারিক কাজে সকালের দিকে অগ্রগতি। আধ্যাত্মীক কাজে মানসিক প্রশান্তি। দুপুরে কোন সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে পারেন। রেস্তোরা ব্যবসায়ীদের ভালো রোজগার। শুভ সংখ্যা ৬৩।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): সকালের দিকে দূরের যাত্রা যোগ। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার সময়। দুপুর থেকে হারানো সম্মান ও মর্যাদা বৃদ্ধি। ব্যক্তি জীবনে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। শুভ সংখ্যা ৩৭।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগস্ট): আজ সকালের দিকে বন্ধুদের সাথে দেখা হতে পারে। সাংসারিক কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ। দুপুর থেকে দূরে যাত্রার যোগ। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো রোজগার। শুভ সংখ্যা ৭১।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন। পিতার সাথে কোনও বিষয়ে আলোচনা চলবে। দুপুর থেকে ভালো রোজগারের আশা। শুভ সংখ্যা ৯০।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রা। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক প্রশান্তি। দুপুরের পর সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন। শুভ সংখ্যা ৪৪।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): সকালের দিকে ঝুঁকিপূর্ণ কোন যাত্রা না করাই ভালো। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। দুপুরের পর দূরে যাত্রার যোগ। বিদেশ থেকে ভালো সংবাদ লাভ। শুভ সংখ্যা ২২।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): দাম্পত্য জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যে আজ অগ্রগতি। দুপুর থেকে আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে। ঝুঁকি এড়িয়ে চলুন।
শুভ সংখ্যা ১৫
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): আজ স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলোচনায় সকালের দিকে জটিলতা। বয়স্কদের শরীর ভোগাবে। দুপুরের পর ব্যবসা বাণিজ্যে উন্নতি। জীবন সাথীর সাথে বেড়াতে যেতে পারেন।
শুভ সংখ্যা ১১।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): প্রেমের বিয়ের সম্ভাবনা। সন্তানের বিয়ে শাদীর আলোচনায় উন্নতি। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে অগ্রগতি। ব্যবসায়ীক কাজে উন্নতির দিন। শুভ সংখ্যা ৪৬।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ সকালের দিকে প্রত্যাশা পূরণ হবে। ব্যবসায়ীক কাজে আত্মীয়র সাহায্য লাভ। দুপুর থেকে প্রেম ভালোবাসায় সাফল্য লাভ। সন্তানের জন্য অর্থ ব্যয়। শুভ সংখ্যা ৪০।