বছরের প্রথম মঙ্গলবারে ত্রিপুষ্কর যোগ, বজরংবলীর আশীর্বাদ বজায় থাকবে ৩ রাশির উপর, সবকাজে মিলবে সাফল্য

আগামীকাল, মঙ্গলবার অর্থাৎ ২ জানুয়ারি ২০২৪ এই বছরের প্রথম মঙ্গলবার। বৈদিক পঞ্জিকা অনুযায়ী, এদিন পৌষ মাসের কৃষ্ণ পক্ষের ষষ্ঠী তিথি। আগামীকাল কন্যা রাশিতে প্রবেশ করবে চাঁদ। এদিন গঠিত হবে অনেকগুলি শুভ যোগ। এই শুভ যোগগুলি হল সৌভাগ্য যোগ, শোভন যোগ, ত্রিপুষ্কর যোগ, রবি যোগ।

এই যোগগুলির জেরে আগামীকাল গোটা দিন পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে। আর এর ফলে এই দিনটির মাহাত্ম্য অনেকগুণে বৃদ্ধি পেয়েছে। এদিন ২০২৪ সালের প্রথম মঙ্গলবারে বজরংবলীর কৃপা লাভ করতে চলেছেন তিন রাশির জাতক-জাতিকারা। 

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

তুলা রাশি

ত্রিপুষ্কর যোগের শুভ ফল আগামীকাল লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এদিন বজরংবলীর কৃপায় এই রাশির জাতক-জাতিকাদের জীবনের সব সংকট কেটে যাবে। নতুন ভোরের আলো দেখা দেবে এদের জীবনে। অসুখে ভুগলে তা এবার সেরে যাবে। প্রয়োজন পড়লে সাহসের পরিচয় দেবেন এই রাশির জাতক-জাতিকারা। নিজের সব কাজ আগামীকাল সম্পূর্ণ করতে পারবেনএই রাশির জাতক-জাতিকারা।

কুম্ভ রাশি

আগামীকাল কোনও শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ত্রিপুষ্কর যোগের শুভ ফল এই রাশির জাতক-জাতিকারা আগামীকাল লাভ করবেন। এদিন অতিরিক্ত বেশ কিছু অর্থলাভ হতে পারে এদের। এদিন এই রাশির জাতক-জাতিকারা সারাদিন নানা কাজে ব্যস্ত থাকলেও সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। পুরনো বিনিয়োগ থেকে আর্থিক ভাবে লাভবান হবেন।

বৃশ্চিক রাশি

আগামীকাল রবি যোগের প্রভাবে ভাগ্য খুলবে এই রাশির জাতক-জাতিকাদের। এদিন আপনার পারিবারিক জীবনে সুখ থাকবে ও নিজের বিরোধীদের পরাজিত করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। এদিন কাজের সুবাদে অফিসের পরিবেশ অনেকটাই উন্নত হবে ও ঊর্ধতন কর্তৃপক্ষ এই রাশির জাতক-জাতিকাদের কাজের প্রশংসা করবে। এদিন ব্যবসায় বেশ লাভ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles