নতুন বছর আসতে আর ১৫ দিনও বাকি নেই। নতুন বছর সকলের জীবনেই নতুন আশা নিয়ে আসে। আমরা সকলেই প্রার্থনা করি যাতে নতুন বছরে আমাদের সঙ্গে ভালো কিছু হয়। আর তার জন্য নানান প্রচেষ্টাও করে থাকি আমরা।
নতুন বছর আরও ভালো করে তুলতে জ্যোতিষশাস্ত্রের কিছু প্রতিকার মেনে চলার চেষ্টা করুন। এই প্রতিকারগুলি অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। নতুন বছরে সুখ-সমৃদ্ধি পেতে মা লক্ষ্মীর আশীর্বাদের খুবই প্রয়োজন। সেই কারণে নতুন বছর পড়ার আগেই বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মীর পছন্দের বিশেষ কিছু জিনিস।
সেই জিনিসগুলি কী কী, জেনে নিন-
- হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে তুলসীতে দেবী লক্ষ্মীর বাস। এমন পরিস্থিতিতে আপনি যদি নতুন বছরে মানসিক চাপমুক্ত থাকতে চান, তাহলে ডিসেম্বর শেষহবার আগে ঘরে একটি তুলসী গাছ লাগান। এছাড়াও নিয়ম মেনে সকাল-সন্ধ্যা নিয়মিত পুজো করুন তুলসীকে। এর ফলে প্রতিটি কাজে সাফল্য আসে।
- কথিত রয়েছে যে বাড়িতে গোমতী চক্র থাকে, মা লক্ষ্মী সেখানে থাকেন। এটি সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য, সম্পদ প্রদান করে এবং সমগ্র পরিবারকেখারাপ প্রভাব থেকে রক্ষা করে। এমন পরিস্থিতিতে ডিসেম্বর শেষ হবার আগে অবশ্যই ঘরে নিয়ে আসুন গোমতী চক্র। পূজা করে সম্পদের স্থানে গোমতী চক্র রাখলে সারা বছর সমৃদ্ধি থাকে।
- দক্ষিণাবর্ত শঙ্খ হল ১৪ রত্নর মধ্যে একটি যা সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিল। ডিসেম্বর শেষহবার আগে এটি কিনে একটি শুভ সময়ে যথাযথভাবে পূজা করুন এবং তারপর এটিকে লাল কাপড়ে মুড়িয়ে টাকার জায়গায় রাখুন। এটি সৌভাগ্য নিয়ে আসে। এর সাথে লক্ষ্মীকেও আকর্ষণ করে।
- বাস্তুশাস্ত্র অনুসারে লাফিং বুদ্ধ বাড়িতে রাখা খুবই শুভ। যেখানে লাফিং বুদ্ধের মূর্তি আছে, সেখানে সবসময় ইতিবাচক শক্তিরপ্রবাহ থাকে। বাড়ি বা দোকানের উত্তর-পূর্ব দিকে এই মূর্তি রাখতে পারেন।





