মে মাসের শুরুতেই গ্রহ-নক্ষত্রের পরিবর্তনে তৈরি হয়েছে এক আশ্চর্য ঘটনা। জ্যোতিষশাস্ত্রের ভাষায়, যখন বুদ্ধিদাতা গ্রহ বুধ মেষ রাশিতে প্রবেশ করেন এবং সেখানে পূর্ব থেকেই অবস্থানরত সূর্যের সঙ্গে মিলিত হন, তখন সৃষ্টি হয় ‘বুধাদিত্য যোগ’। এই বিশেষ যোগ শুভ ফলদায়ক বলেই মানেন বহু জ্যোতিষী। এমন পরিস্থিতিতে অনেক রাশির জাতকদের জীবনে আসতে পারে আর্থিক সমৃদ্ধি ও পেশাগত সাফল্য। বিশেষ করে তিনটি রাশি, যাঁদের জন্য এই সময় হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেষ রাশি – কর্মক্ষেত্রে জয়, ভাগ্যের ফুলঝুরি
মেষ রাশির জাতক-জাতিকারা এই সময়ে একরকম আশীর্বাদপ্রাপ্ত হতে চলেছেন। বুধ-সূর্যের এই সংযোগ তাঁদের পেশাগত জীবনে বড় সাফল্য এনে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাঁদের হাতে আসতে পারে সুখবর। ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল। কোনও পুরনো লগ্নি থেকে ফিরতে পারে বড় অঙ্কের টাকা। বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা, পারিবারিক শান্তি ও আনন্দও মিলতে পারে।
সিংহ রাশি – কর্মে উন্নতি, অর্থে সমৃদ্ধি
এই সময় সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত অনুকূল। চাকরির ক্ষেত্র হোক বা ব্যবসা, দু’টোতেই মিলতে পারে একের পর এক সাফল্য। কর্মক্ষেত্রে উচ্চপদে উন্নীত হওয়ার সম্ভাবনা প্রবল। যারা নতুন উদ্যোগ শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টি শুভ। আর্থিক দিক থেকেও উন্নতির ইঙ্গিত মিলবে। এছাড়া শরীর-স্বাস্থ্যের উন্নতি ও ভ্রমণের সম্ভাবনাও রয়েছে, যা আপনার জীবনে নতুন কিছু সুযোগ এনে দিতে পারে।
মকর রাশি – বিদেশ যাত্রার দরজা খুলছে
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য বুধাদিত্য যোগ বিশেষ শুভফল এনে দিতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান মিলবে এবং যাঁরা বিদেশে কাজ বা পড়াশোনার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায়িক ক্ষেত্রেও সম্প্রসারণের সম্ভাবনা দেখা দেবে। কোনও মামলা-মোকদ্দমায় জয়ী হওয়া বা জমি-সম্পত্তি সংক্রান্ত সুবিধাও পেতে পারেন। পারিবারিক শান্তি ও ব্যক্তিগত সম্পর্কও মজবুত হবে।
আরও পড়ুনঃ Anti-India Social Media Post: নেট দুনিয়ায় ভারতবিরোধী বার্তা, রাতের অন্ধকারে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের স্বামী!
কুম্ভ রাশি – সম্পর্ক ও অর্থে ইতিবাচক পরিবর্তন
এই সময় কুম্ভ রাশির জাতকদের জন্য একদম পারফেক্ট বলা যায়। দাম্পত্য জীবনে মিল-ভালোবাসা বাড়বে। অবিবাহিতদের কারও কারও জীবনে নতুন মানুষের আগমন ঘটতে পারে। ব্যবসার দিক থেকে লাভজনক সময়। যারা পার্টনারশিপে কাজ করেন, তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন। কোনও শুভ কাজে অংশগ্রহণ বা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এটাই সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





