India pakistan war : সাধারণ মানুষ নয়, নিশানা ছিল শুধুমাত্র জঙ্গিঘাঁটি! পাক দাবির পালটা জবাব দিল ভারত সরকার !

সীমান্ত বরাবর উত্তেজনা যেন দিন দিন বাড়ছেই। রোজকার জীবনে স্কুল, কলেজ, অফিস যাওয়া— সব কিছুই স্বাভাবিক থাকলেও আকাশে যুদ্ধবিমানের গর্জন, টিভির স্ক্রলে সীমান্তে হামলার খবর আর পরিবার-পরিজনের চিন্তায় এক অদৃশ্য ভয় ঢুকে পড়েছে সাধারণ মানুষের মনে। বিশেষ করে সীমান্ত লাগোয়া এলাকায় এই ভয় ক্রমশ গ্রাস করছে জনজীবনকে।

এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনে নানা ভুয়ো খবরও ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছেন ভারত যুদ্ধ ঘোষণা করেছে, তো কেউ বলছেন পাকিস্তান পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। এই আবহেই বুধবার রাতে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং।

তাঁরা জানান, বুধবার রাতভর ভারতীয় সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। আঘাত হানে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, চণ্ডীগড়, ভাতিণ্ডা, নাল, ফালোড়ি, উত্তারলাই এবং ভূজে। সীমান্তবর্তী কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, রাজৌরি এলাকায়ও নির্বিচারে গুলি বর্ষণ করেছে পাক সেনা। এই হামলায় এখনও পর্যন্ত ১৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে শিশুরাও। এই ঘটনা ঘিরে চরম ক্ষোভ উগরে দেয় ভারত।

পালটা জবাবে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে ভারতীয় বায়ুসেনা লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। বিদেশ মন্ত্রক জানায়, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে আঘাত হানার চেষ্টা চালিয়েছে। কিন্তু ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে সেই সমস্ত হামলা প্রতিহত করেছে। বিদেশ সচিব জানান, ভারত কোনও জনবসতি বা সেনাঘাঁটিকে নিশানা করেনি। কেবলমাত্র সন্ত্রাসবাদীদের ঘাঁটিতেই এই প্রত্যাঘাত করা হয়েছে।

আরও পড়ুনঃ Astrology : সূর্য ও বুধের সংযোগে সৃষ্টি হচ্ছে ঐতিহাসিক যোগ, মে মাসেই বদলে যাবে ৪ রাশির জীবন!

বিদেশ সচিব স্পষ্ট জানান, পাকিস্তান অভিযোগ করেছে ভারতীয় হামলায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু ভারত জানায়, একমাত্র জঙ্গিঘাঁটিগুলিই ছিল নিশানায়। কোনও সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হননি। তিনি বলেন, পাকিস্তান নিজেদের দোষ ঢাকতে আন্তর্জাতিক তদন্তের কথা বলছে। অথচ তাদেরই ট্র্যাক রেকর্ড খারাপ— মুম্বই হামলা হোক বা পাঠানকোট, সব ক্ষেত্রেই পাকিস্তানের ভূমিকা ছিল প্রশ্নের মুখে। এমনকি নিহত জঙ্গিদের কফিনেও পাক পতাকা দেখা গিয়েছে। ফলে আন্তর্জাতিক তদন্তের দাবি যে পাকিস্তানের দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়, তা স্পষ্ট বলেছে ভারত।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles