Astrology: মাঝ সেপ্টেম্বরে বুধের গোচর, পুজোর আগে ভাগ্য খুলবে এই চার রাশির

সেপ্টেম্বর মাস জুড়ে একের পর এক গ্রহের অবস্থান বদলাচ্ছে। এবার পালা বুধের। বৈদিক জ্যোতিষ মতে, ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা ৫৮ মিনিটে সিংহ রাশি ছেড়ে বুধ প্রবেশ করবে নিজের ঘর কন্যা রাশিতে। বুধ মানেই বুদ্ধি, যুক্তি, ব্যবসা আর যোগাযোগের গ্রহ। এই পরিবর্তনের ফলে গড়ে উঠছে এক বিশেষ যোগ, যাকে বলা হয় ‘ভদ্র যোগ’। পুজোর আগেই এই যোগ চারটি রাশির জীবনে আলাদা আশীর্বাদ নিয়ে আসবে।

বুধকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় রাজকুমার। জীবনের নানা ক্ষেত্রে যেমন ব্যবসা, বুদ্ধিমত্তা, গণিত, তর্কশাস্ত্র এমনকি বাকশক্তির উপরেও এই গ্রহের প্রভাব পড়ে। তাই যখনই বুধ নতুন রাশিতে প্রবেশ করে, তখন তা প্রায় প্রত্যেকের জীবনেই কোনও না কোনওভাবে ছাপ ফেলে। তবে এবারের গোচরে সবচেয়ে বেশি উপকৃত হবেন মিথুন, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির জাতকরা।

মিথুন

মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টা দারুণ শুভ হতে চলেছে। ব্যবসা বা বাণিজ্যে যারা যুক্ত, তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। আর্থিক দিক থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। বাড়ির মধ্যে শান্তি বজায় থাকবে, যা আপনাকে মানসিক স্বস্তি দেবে।

কন্যা

নিজের ঘরে প্রবেশ করায় কন্যা রাশির জন্য এটি একেবারেই সোনায় সোহাগা। ‘ভদ্র যোগ’-এর প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, ফলে কাজের জায়গায় আপনি আরও বেশি সম্মান অর্জন করবেন। চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।

তুলা

তুলা রাশির জাতকদের জন্য ফল মিশ্র। অর্থ নিয়ে একটু সচেতন থাকতে হবে, কারণ অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। তবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে, যা আপনাকে সম্মান এনে দেবে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে এবং ছোটখাটো ভ্রমণের সুযোগ মিলতে পারে।

কুম্ভ

কুম্ভ রাশির জন্য এই সময়টা ভাগ্য খোলার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনা সফল হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতার স্বীকৃতি পাওয়া যাবে এবং আর্থিক দিক থেকেও নতুন লাভ মিলবে।

আরও পড়ুনঃ Ssc exam 2025 : “সধবা হয়ে নোয়া খুলব না” পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরলেন নববধূ! SSC পরীক্ষায় চাঞ্চল্য!

সব মিলিয়ে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বুধের এই পরিবর্তন শুধু ব্যক্তিগত জীবনেই নয়, শেয়ার মার্কেট ও বাণিজ্যক্ষেত্রেও প্রভাব ফেলবে। তবে সবচেয়ে বেশি আশীর্বাদ পাবেন মিথুন, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির জাতকরা। পুজোর আগেই এঁদের জীবনে খুলে যাবে নতুন দরজা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles