Ssc exam 2025 : “সধবা হয়ে নোয়া খুলব না” পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরলেন নববধূ! SSC পরীক্ষায় চাঞ্চল্য!

পরীক্ষা মানেই চাপ, আর সেই সঙ্গে নানা নিয়মকানুন। তবে কখনও কখনও সেই নিয়মের সঙ্গে ধাক্কা খায় সামাজিক ব্যবস্থা। আর সেখান থেকেই তৈরি হয় এক অদ্ভুত পরিস্থিতি। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে, যেখানে নিজের বিশ্বাসে অনড় থেকে এক নববধূ পরীক্ষায় না বসেই বাড়ি ফিরে গিয়েছেন। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে চলছিল দীর্ঘ টানাপোড়েন। অবশেষে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার। কালনা হিন্দু গার্লস হাই স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৪০০ জন। গ্যাজেটস বা ধাতব জিনিস নিয়ে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল কড়া। নিরাপত্তা কর্মীরা নিয়ম মেনে তল্লাশি চালান। আর তখনই সামনে আসে নোয়া খোলার বিতর্ক।

পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে বিবাহিত পরীক্ষার্থীদের হাত থেকে নোয়া-বালা খোলার নির্দেশ দেওয়া হয়। শাঁখা-পলার ক্ষেত্রে ছাড় থাকলেও নোয়া খোলার বিষয়ে আপত্তি ওঠে। দু’জন পরীক্ষার্থী সরাসরি জানান, তাঁরা সধবা অবস্থায় নোয়া খুলবেন না। কিছুক্ষণ তর্কাতর্কির পর একজন আপস করে নোয়া খুলে পরীক্ষায় অংশ নেন। কিন্তু অন্য তরুণী কোনওভাবেই রাজি হননি।

সদ্য বিবাহিত ওই পরীক্ষার্থী সাফ জানিয়ে দেন, “নতুন বিয়ে হয়েছে। সধবা মেয়ে আমি। হাতের নোয়া খুলব না। আমাকে যদি পরীক্ষায় বসতে না দেওয়া হয়, তাতেও আমি নোয়া খুলব না।” তিনি আরও অভিযোগ করেন, ধাতব বলে নোয়া খুলতে বলা হলেও, আগে এমন নির্দেশ ছিল না। তাই নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ না নিয়ে কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন।

আরও পড়ুনঃ suic*ide : সুই*সাইড নোটে স্বামীর উদ্দেশে শেষ বার্তা, ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে ঝাঁ*প দিলেন মা!

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়, গোটা ঘটনায় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, তাঁদের কাছে আনুষ্ঠানিক কোনও অভিযোগ জমা পড়েনি। তবে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত বিশ্বাস ও প্রথাকে সম্মান জানিয়ে পরীক্ষার নিয়ম আরও স্পষ্ট করা উচিত। অন্যদিকে কেউ কেউ বলছেন, নিরাপত্তার খাতিরে নিয়ম মেনে চলাই সবার আগে জরুরি। আপাতত এই তরুণীর ঘটনাই নতুন করে প্রশ্ন তুলছে—সামাজিক রীতি আর পরীক্ষার নিয়ম, কোনটিকে প্রাধান্য দেওয়া উচিত?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles