অক্টোবর মানেই উৎসবের ঋতু। দুর্গাপুজো শেষ হলেও সামনে এখনও দীপাবলি। আর এই দীপাবলির সময়েই আকাশে ঘটতে চলেছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন—রাশি বদল করছে বুধ গ্রহ।
জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় বুদ্ধি, কথা ও ব্যবসার অধিপতি। চাঁদের পর এটাই এমন একটি গ্রহ, যা দ্রুত নিজের রাশি পরিবর্তন করে। ফলে মানুষের জীবনে এর প্রভাবও খুব দ্রুত ও স্পষ্টভাবে দেখা যায়।
চলতি বছর ৩ অক্টোবর ভোররাত ৩টা ৪৩ মিনিটে বুধ প্রবেশ করেছে তুলা রাশিতে এবং সেখানে থাকবে ২৪ অক্টোবর দুপুর ১২টা ৩৬ মিনিট পর্যন্ত। এরপর সে প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। এই দুই পরিবর্তনেই ৩টি রাশির জীবনে বড়সড় ইতিবাচক প্রভাব পড়তে চলেছে।
মেষ রাশি
বুধের এই রাশি পরিবর্তন মেষ রাশির জন্য অত্যন্ত শুভ। এতদিনের পরিশ্রম ও কষ্টের ফল হাতে পাওয়া যাবে। ইচ্ছেপূরণের সময় আসছে। ছাত্রছাত্রীদের জন্য এটি এক সোনালী সুযোগ—পড়াশোনায় মনোযোগ ও সাফল্য দুটোই বাড়বে। কর্মজীবনেও উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা বা চাকরিতে নতুন দরজা খুলে যাবে।
তুলা রাশি
অক্টোবরে বুধ দুইবার রাশি বদলাবে, আর এই পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্য ভীষণ ইতিবাচক। অর্থভাগ্য উজ্জ্বল হবে, পুরনো ঋণ মিটে যেতে পারে। আয়ের পাশাপাশি সঞ্চয়ের সুযোগও আসবে। নতুন বিনিয়োগের সময় ভালো যাবে। পারিবারিক জীবনে শান্তি ও মানসিক প্রশান্তি ফিরবে।
মিথুন রাশি
বুধের এই গোচর সবচেয়ে বেশি শুভ ফল দেবে মিথুন রাশির জাতকদের। হঠাৎ অর্থলাভ বা নতুন আয়ের সম্ভাবনা রয়েছে। দূরে ভ্রমণের সুযোগ আসতে পারে। পরিবারের সমর্থন ও সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির যোগও স্পষ্ট।
আরও পড়ুনঃ Howrah police station: হাওড়ার মহিলা থানার বারান্দা হয়ে উঠেছে পথভ্রষ্ট বাচ্চাদের শিক্ষাপ্রাঙ্গণ! আইনের রক্ষকরাই এখন দিদিমণি!
জ্যোতিষদের মতে, দীপাবলির পর এই তিন রাশির জীবনে অর্থপ্রবাহ বাড়বে, সাফল্য ও সম্মান মিলবে। তাই অক্টোবরের এই বুধ গোচরকে তাঁরা বলছেন—“সোনার সুযোগ”।





