২২ জুন ২০২৫, মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করছে বুধ। গ্রহদের রাজপুত্র এই বুধের রাশিপরিবর্তন সব রাশির ওপর কিছু না কিছু প্রভাব ফেলবে। তবে, জ্যোতিষ মতে এই পরিবর্তন বিশেষভাবে শুভ হতে চলেছে ৪টি রাশির জন্য। এই রাশির জাতকদের জীবনে আর্থিক, পারিবারিক এবং পেশাগত ক্ষেত্রে দেখা যাবে উন্নতির রেখচিত্র। সবচেয়ে বড় কথা, ২৭ জুন রথযাত্রার (Rath Yatra 2025) সময় জগন্নাথদেবের কৃপাও থাকবে এই জাতকদের উপর।
মিথুন রাশি (Gemini): বুধ এই রাশির অধিপতি এবং এবার ধনসম্পদের ঘরে অবস্থান করবে। এই গোচরের ফলে মিথুন রাশির জাতকদের পৈতৃক সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। যাঁরা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা লাভবান হবেন। মিডিয়া, সেলস ও আইটি ক্ষেত্রের কর্মীদের জন্যও এই সময়টা আশীর্বাদস্বরূপ হতে চলেছে। কথাবার্তায় মাধুর্য আসবে, যা সামাজিক সম্মান বাড়াবে।
কন্যা রাশি (Virgo): এই রাশির জন্য বুধের গোচর একাদশ ঘরে হবে, যেটি লাভের ঘর হিসেবে পরিচিত। ফলে আগের আটকে থাকা কাজগুলি পূর্ণ হতে পারে। কেরিয়ারে উন্নতি হবে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনাও প্রবল। পরিবারের দিক থেকেও বিশেষ করে দাদা বা দিদির কাছ থেকে সাহায্য পেতে পারেন।
তুলা রাশি (Libra): বুধ এই রাশির কর্মের ঘরে প্রবেশ করবে, যা কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ। এই সময়ে নিজ দক্ষতা ও বুদ্ধির মাধ্যমে ঊর্ধ্বতনদের মন জয় করতে পারবেন। যুক্তি ও কথার জোরে মানুষকে প্রভাবিত করতে পারবেন। পারিবারিক কোনও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। যৌথ পরিবারে সুখবর আসতে পারে পরিবারের কারও কৃতিত্বে।
মীন রাশি (Pisces): বুধের এই গোচর মীন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে সুখ এনে দেবে। সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্প্রীতি ফিরে আসবে। সঙ্গীর আর্থিক লাভের কারণে পরিবারে আর্থিক স্থিতিশীলতা আসবে। কর্মক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন ঘটবে। কঠোর পরিশ্রম সফল হবে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ Aviation Rules: ‘বাড়ি ভাঙা হবে, ক্ষতিপূরণও মিলবে’—নতুন বিধিতে কড়া বার্তা অসামরিক উড়ান দফতরের!
এই ৪টি রাশির জাতক জাতিকাদের জন্য ২২ জুনের বুধের রাশিপরিবর্তন হতে চলেছে অত্যন্ত শুভ। আর জগন্নাথদেবের আশীর্বাদে এই গোচরের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন জ্যোতিষীরা। ভাগ্যের দিক পরিবর্তন হতে চলেছে – প্রস্তুত থাকুন আশার নতুন সূর্যোদয়ের জন্য!





