এপ্রিলের প্রথম সপ্তাহে রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র। ৬ এপ্রিল, বৃহস্পতিবার অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন মেষ রাশিতে নিজের যাত্রা শেষ করে বৃষ রাশিতে প্রবেশ করবে সুখ ও সৌভাগ্যের কারক গ্রহ শুক্র। বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র ভৌতিক সুখ, ভালোবাসা ও সৌন্দর্যের কারক গ্রহ। কোষ্ঠীতে সূর্য মজবুত পরিস্থিতিতে থাকলে জীবনে কখনও, কোনও জিনিসের অভাব থাকে না। আবার দুর্বল শুক্র নানান সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। এই সময় কেরিয়ারে উন্নতি ও ধন লাভের যোগ রয়েছে ৪ রাশির।
সেই ৪ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
এই রাশির লগ্ন স্থানে গোচর করছেন বৃষ রাশির জাতক-জাতিকারা। আইনি মামলায় ইতিবাচক ফলাফল লাভ করবেন আপনারা। চাকরিজীবীরা কেরিয়ারে নতুন সুযোগ পাবেন। এ সময়ে কোনও সরকারি আধিকারিকের কারণে আটকে থাকা ধন লাভ করতে পারেন। এর ফলে আপনি ভারমুক্ত হবেন। আবার বৃষ রাশির যে জাতক-জাতিকারা নিজের ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন, তাঁদের জন্যও সময় খুব ভালো। মা-বাবার সমর্থন লাভ করবেন এবং তাঁদের সহযোগিতায় যে কোনও কাজ পূর্ণ হবে। তবে কাজের চাপে নিজের স্বাস্থ্যের অবহেলা করবেন না। শুক্রের গোচর কালে ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসার ভরপুর লাভ অর্জন করার সুযোগ রয়েছে। অর্থ সঞ্চয়ের সুযোগ পাবেন আপনারা। দাম্পত্য জীবন আনন্দে ভরে থাকবে এবং আপনাদের সম্পর্ক মজবুত হবে।
মেষ রাশি
শুক্রের প্রভাবে পারিবারিক ও আর্থিক জীবনে ভালো পরিস্থিতিতে থাকবেন। কেরিয়ারে উন্নতির পথ প্রশস্ত হবে। এ সময়ে বড়সড় সিদ্ধান্তও খুব সহজে নিতে পারবেন। কাজের কারণে যাত্রায় যেতে পারেন। এ সময়ে অর্থ সঞ্চয় করতেও সাফল্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। আবার লগ্নির পরিকল্পনা করে থাকলে ভালো অর্থ লাভ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পাশাপাশি পরিজনদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের গোচর ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। এ সময়ে কাজের কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা দূর হবে। আবার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। আবার শুক্রের গোচরকালে ব্যবসায়ীরা শুভ ফলাফল পাবেন। সন্তানের উন্নতি অভিভাবকদের মনে আনন্দ জাগিয়ে তুলবে। আপনার মন এ সময় ভারমুক্ত হবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের গোচর লাভজনক প্রমাণিত হবে। পরিজনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় নামলে, আপনিই জয়ী হবেন। কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকরা আপনার কঠিন পরিশ্রমের প্রশংসা করবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। তাঁদের সাহায্যে একাধিক কাজ পূর্ণ হবে। প্রেম জীবনে কোনও ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে। সম্পর্ক মজবুত হবে। এই গোচরের সময়ে নতুন গাড়ি কিনতে পারেন কন্যা রাশির জাতক-জাতিকারা।






