ব্যবসায় দারুন লাভের যোগ ২ রাশির, কিন্তু চিন্তা বাড়বে ১ রাশির, কেমন কাটবে দিনটা? জেনে নিন আজকের রাশিফল

শনিবার, ১১ মে ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): সকল প্রকার বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতির দিন। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসা আরম্ভর উত্তম সময়। গণমাধ্যমে কাজের সুযোগ আসবে। মধ্যস্ততার ব্যবসায় লাভের আশা।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): দিনটি ব্যবসায়ীক কাজে উন্নতির। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় আজ উন্নতির আশা। গৃহস্থালী কাজে আত্মীয় কুটম্বর সাহায্য পাবেন। ধারের টাকা আদায়ে উন্নতি।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ বেসরকারী চাকরিজীবীদের কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে চলেছেন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সম্মানিত হবেন। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য পাবেন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে। ব্যবসায়ীক কাজের জন্য দূরের যাত্রা। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো লাভ করবেন। পুরোন হিসেবের ঝামেলা মিটে যাবে।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): আজকের দিনটি ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে উন্নতির। গৃহস্থালী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন। আর্থিক উন্নতির যোগ। বকেয়া বিল বেতন আদায় হবে।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): সামাজিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন। পারিবারিক কোনো সঙ্কটে পিতার সাহায্য পাবেন। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতার দিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ শিক্ষা জীবনে ভালো কোন ঘটনা ঘটতে চলেছে। আয় রোজগারের জন্য বিদেশ যাত্রার যোগ। বৈদেশিক কাজে অগ্রগতি। ধর্মীয় ও আধ্যাত্মিক কোনো কাজে অংশ নিতে পারেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিতে হবে। আজ কেউ টাকা ধার চাইতে পারে। ব্যবসায়ীক কাজে উন্নতির জন্য কিছু টাকা ঋণ করতে হবে। এ ক্ষেত্রে পাওনাদারের সাহায্য লাভের আশা।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): অংশিদারী কাজে আজ সফল হবেন। সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য লাভ। পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে চলমান বাধা দূর হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): কর্মক্ষেত্রে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য পাবেন। ব্যবসায় কর্মচারীর উপস্থিত বুদ্ধির কারনে লোকশান থেকে রক্ষা।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): পারিবারিক জীবনে সন্তানের কোনো বিষয়ে দুঃশ্চিন্তা দেখা দেবে। শিল্পী ও কলাকুশলীদের ভালো রোজগারের দিন। বিদ্যার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ নিজের কর্মপরিকল্পনায় অগ্রগতি। গৃহস্থালী কাজের জন্য অর্থ ব্যয় হবে। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরনের দিন। আত্মীয় কুটম্বর আগমন। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles