আজ, ১০ই মে অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এই তারিখে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ। সূর্য দেবতা আগের থেকেই মেষ রাশিতে অবস্থান করছেন। এবার মেষ রাশিতে বুধের প্রবেশের ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে। এছাড়াও লক্ষ্মী নারায়ণ রাজযোগও গঠন হবে এই সময়। ফলে বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগের কারণে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ আসবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মিথুন রাশি
বুধাদিত্য রাজযোগ ও লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হওয়ার কারণে কর্মজীবনে দারুণ লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় ব্যবসার জন্য এদেরভ্রমণে যেতে হতে পারে। চাকরিতে পদোন্নতি হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের। কর্মকর্তাদের সহযোগিতা পাবেন এরা। এই সময় পিতার কাছ থেকে সম্পত্তির উত্তরাধিকারী হবেন এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
অক্ষয় তৃতীয়ায় বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ রাজযোগের কারণে দারুণ লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়ীরা আটকে থাকা টাকা পাবেন এই সময়। কর্মজীবনে কোনও বড় অবস্থান অর্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় ভালো কাজের প্রস্তাব পেতে পারেন এরা। ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের এই সময়। শেয়ারবাজারে ভালো লাভ করবেন এরা এই সময়।
সিংহ রাশি
বুধাদিত্য রাজযোগ ও লক্ষ্মী রাজযোগের কারণে দারুণ নতুন নতুন সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। সন্তানদের দিক থেকে ভালো খবর পেতে পারেন এই সময়। এই রাশির জাতক-জাতিকাদের আয় বাড়তে পারে এই সময়টায়। সম্পত্তিতে ভালো লাভ পেতে পারেন এরা। এই সময় শেয়ারবাজারে লাভ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।





