রবিবার, ১২ মে ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): সকল প্রকার বৈদেশিক যোগাযোগে উন্নতি। আজ মধ্যস্ততার ব্যবসায় ভালো রোজগার হবে। প্রতিষ্ঠান বা নিজেস্ব প্রচার প্রচারণার পেছনে অর্থ ব্যয়ের যোগ।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বকেয়া অর্থ আদায়ে অগ্রগতি। কিছু অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। খাদ্য পণ্য ও হোটেল রেস্তোরা ব্যবসায় ভালো রোজগারের আশা।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): ব্যক্তিজীবনে ভালো কোনো ঘটনা ঘটতে চলেছে। পারিবারিক কাজে নতুন সিদ্ধান্ত নিতে হবে। গৃহস্থালী বিষয়ে জীবন সাথীর পরামর্শ নিতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ বিদেশ যাত্রার যোগ প্রবল। বৈদেশিক পণ্য ব্যবসায় ভালো রোজগার হবে। পুরোন আইনগত জটিলতায় আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট): ব্যবসা বাণিজ্যে বন্ধুর সাহায্য পাবেন। বকেয়া বিল বেতন আদায়ের যোগ প্রবল। বাড়িতে কোনো বড় ভাই বোনের বিবাহশাদীর আলোচনায় অগ্রগতি। ঠিকাদারী ব্যবসায় নতুন কাজের যোগ।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য পদস্ত কর্মকর্তার সাহায্য নিতে হবে। চাকরিজীবীদের বদলী বা পদোন্নতির যোগ প্রবল। পদস্ত কর্মকর্তার সাথে গোপন কোনো বিষয়ে আলোচনা সফল হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজ বিজ্ঞাণ ও চিকিৎসা বিষয়ে অধ্যয়ণরতদের ভালো সুযোগ আসবে। বিদেশী ভাষা বিষয়ে কোনো পরীক্ষা দিতে পারেন। বিদ্যার্থীদের বিদেশ যাত্রার যোগ প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজকের দিনটি ঝুঁকিপূর্ণ কাজে সতর্কতার। ব্যবসায়ীক কাজে আপনাকে বুঝে শুণে বিনোয়োগ করতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): পারিবারিক জীবনে আপনাকে আরো উদার হতে হবে। কারো সাথে মানসিক ক্লেশে না জাড়ানোই ভালো। অংশিদারী ব্যবসা বাণিজ্য নিয়ে দুঃশ্চিন্তা দেখা দিতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): সংসারের কোনো কাজ নিয়ে সকলের সাথে বিরোধে জড়াতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। রোজগারের ক্ষেত্রে বক্র পথে হাটতে হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ প্রেম ভালোবাসায় সাফল্য লাভের দিন। বিদ্যার্থীরা কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ নিয়ে বিজয়ী হতে পারেন। শিল্পকলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ আপনাকে সংসার জগতের প্রতিটি বিষয়ে খুব সতর্ক হতে হবে। মায়ের সাথে মতাণৈক্যে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীক কাজে আত্মীয়র সাহায্য লাভের আশা।





