শনিবার, ১৮ মে ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ কর্মক্ষেত্রে সকলের সাহায্য আশা করা বৃথা। সহকর্মীর সাথে ভুল বুঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। চক্ষু পীড়ায় ভোগান্তির দিন। কাজে কর্মে ও তথ্য আদান প্রদানে সতর্ক থাকবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): প্রেম ভালোবাসায় রহস্যজনক জটিলতা দেখা দেবে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। সৃজনশীল পেশাজীবীদের আজ প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): পারিবারিক জীবনে রহস্যজনক বিপদ আপদ দেখা দেবে। কোনো যন্ত্রপাতি নষ্ট হয়ে আজ আপনার অর্থ দন্ড হতে পারে। আত্মীয় স্বজনের সাথে বিরোধ বাড়তে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি। আপনার শত সৎ পরামর্শর পরেও তাদেরকে বদলাতে পারবেন না। তথ্য বিভ্রান্তির কারনে মধ্যস্ততার কাজে পাওয়া টাকাও হারাবেন।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): সংসার জীবনে আপনাকে বাক্য ব্যয়ে সতর্ক হতে হবে। আবেগতাড়িত হয়ে কোনো ওয়াদা করলে তা আপনার গলার কাঁটা হতে চলেছে। নিজের উপর বিশ্বাস রাখুন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): জীবনের প্রতিটি দিন এক রকম নয়। আজকের দিনটি সেই মধ্যম দিনেরই একটি দিন। ভুল বুঝাবুঝি ও রহস্যজনক জটিলতার কারনে বাধা বিপত্তি দেখা দেবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আইনগত জটিলতা বা রহস্যজনক ব্যয়ের দিন। আজ আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা কম। দূরের যাত্রায় সতর্ক থাকবেন। প্রবাসীদের আর্থিক ক্ষতি বিষয়ে সাবধান হতে হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): পুরোনো ও বিশ্বস্ত বন্ধুর দ্বারা আজ প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল। ব্যবসায়ীক কাজে একটু সাবধান। এক মূহুর্তের হিসেবের ভুলে কয়েক বছর পিছিয়ে পড়তে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ চাকরিজীবীদের পদস্ত কর্মকর্তার বিষয়ে সতর্ক হতে হবে। তার কোন গোপন তথ্য বা দূর্বলতা জানতে পারলে তার রেকর্ড রাখতে চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): সকল জটিলতা কাটিয়ে ভাগ্য উন্নতির দিন। রহস্যজনক ভাবে ভাগ্য উন্নতি হবে। দীর্ঘদিনের হতাশা নিরাশা কাটিয়ে সফলতার আশা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): পুরোনো পাওনাদারের সাথে ভুল বুঝাবুঝি দেখা দেবে। অতি লোভে পড়ে কোনো বিনিয়োগ করতে যাবেন না। আর্থিক ক্ষেত্রে জটিলতার আশঙ্কা।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে। অংশিদারী ব্যবসায় লোকসান। দাম্পত্য ক্ষেত্রে অনাকাঙ্খীত ও রহস্যজনক কোনো ঘটনা সংসারের সুখ কেড়ে নিতে পারে।





