শনিদেবকে বলে হয় কর্মফলের দেবতা। মানুষের কর্ম অনুযায়ী তাদের ফল দিয়ে থাকেন শনিদেব। সেই ফল কোনও রাশির জন্য ইতিবাচক হয়। তো আবার নিজের কর্মফলের কারণেই জীবনে বেশ ভোগান্তির মুখে পড়তে হয় কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বিপরীতমুখী যাত্রা করবে শনিদেব। একে বলা হয় শনিদেবের বক্রী। এই সময় শনি বক্রী হলে কেন্দ্র গঠিত হবে ত্রিকোণ রাজযোগ। এই রাজযোগ বেশ কিছু রাশির জন্য বিশেষ সুবিধা দিতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কুম্ভ রাশি
এই রাজযোগের ফলে সবথেকে বেশি সুবিধা পাবেন এই রাশির জাতক জাতিকারা। এই সময় থেকেই শুভ দিন শুরু হবে এদের। আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক জাতিকাদের। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য মিলবে। এই সময় আয় বৃদ্ধি হবে এই রাশির জাতক জাতিকাদের। বাড়বে আয়ের উৎসও। নিজের কঠোর পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক জাতিকারা। পেশাগত কর্মজীবনে এই সময় পদোন্নতিহতে পারে এই রাশির জাতক জাতিকাদের।
মিথুন রাশি
শনির এই বক্রী দারুণ শুভ হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য। কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগে ভাগ্য উজ্জ্বল হবে এদের। এই রাশির জাতক জাতিকা, যারা ব্যবসায়ী, তারা বিশেষ লাভবান হবেন এই সময়। বিদেশ থেকে চাকরির প্রস্তাব আসতে পারে। এই রাশির জাতক জাতিকার শিক্ষার্থীরা এই যোগের ভালো উপকার পাবেন। নানান অমীমাংসিত কাজও সম্পন্ন হবে এই সময়। আত্মবিশ্বাস বাড়বে এই সময় এই রাশির জাতক জাতিকাদের।
বৃষ রাশি
শনির এই বক্রী যাত্রা অশুভ হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য। এই বক্রীর কারণে জীবনে নানান ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই রাশির জাতক জাতিকাদের। অফিসে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ থাকবে এই সময়। আবার এই সময় ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।





