‘আমার নামে বলতে গিয়েছিল, সুপ্রিম কোর্টে দু’গালে থাবড়া খেয়েছে তৃণমূল…’, শীর্ষ আদালতে এসএসসি-র শুনানি প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Ganguly reaction on SSC case hearing: গতকাল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল এসএসসি-র মামলার শুনানি। এদিন সওয়াল-জবাবের সময় একাধিকবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে। আর তাতে বেশ বিরক্ত হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই প্রসঙ্গ নিয়ে রাজ্যকে ধমকানিও দেওয়া হয়। এবার সেই ঘটনারই প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly reaction on SSC case hearing)

অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিচারব্যবস্থা থেকে ইস্তফা দিয়ে তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। লোকসভা ভোটের প্রার্থী হয়েছেন। তিনি যখন বিচারপতি পদে ছিলেন, তখন এসএসসি-র মামলা তাঁরই এজলাসে উঠেছিল। এই মামলায় একাধিক পর্যবেক্ষণ করেছেন তিনি। পরবর্তীতে এই মামলা তাঁর বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলেও এই মামলায় তাঁর অবদান অনেকটাই।

গতকালের শুনানি পর্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে একাধিকবার নাম উঠে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্য এদিন সুপার নিউমেরারিতে সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে এদিন। সেই সময় আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করেন। আবার চাকরিহারাদের আইনজীবীও এদিন বারবার উল্লেখ করছিলেন যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় (Abhijit Ganguly reaction on SSC case hearing)

সেই সময় আইনজীবীকে থামিয়ে দেন প্রধান বিচারপতি। বেশ বিরক্ত হতে দেখা যায় তাঁকে। তিনি স্পষ্ট জানান, “আমরা বোধ হয় মূল বিষয় থেকে সরে আসছি”। এদিন শীর্ষ আদালত আরও জানায়, সেখানে প্রাক্তন বিচারপতিদের স্ক্রুটিনি হচ্ছে না (Abhijit Ganguly reaction on SSC case hearing)। বারবার অন্য প্রসঙ্গ যেন না টানা হয়।

শীর্ষ আদালতের এহেন ধমকানি নিয়ে এক জনসভায় মুখ খুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly reaction on SSC case hearing)। বলেন, “আজ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাবড়া খেয়েছে। শীর্ষ আদালতে কোনও প্রশ্নের উত্তর দিতে পারে নি তারা”।

বিজেপি প্রার্থী আরও বলেন, “তারা আমার নাম করে বলতে গিয়েছিল… জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের মুখের উপর সপাটে প্রধান বিচারপতি বলে দিয়েছেন, কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়। এখানে কাদা ছুড়বেন না। এতে তারা (তৃণমূল) খুব দুঃখিত হয়েছে। আমার নামে কথা বলা গেল না। এই চোরগুলিকে ধরা আমিই শুরু করেছিলাম” (Abhijit Ganguly reaction on SSC case hearing)

RELATED Articles