রোজগার বৃদ্ধির সম্ভাবনা মেষ ও ধনু রাশির, বড় বিপদ অপেক্ষা করছে কর্কট রাশির জন্য, দেখে নিন কেমন কাটবে আজকের দিনটা

শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ 

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ বন্ধুদের সাথে মিলিত হতে পারেন। ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। বড় ভাই বোনের কাছ থেকে ঈদের উপহার পেতে পারেন। বকেয়া বিল আদায়ের যোগ।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): গৃহস্থালী কাজে পিতার সাহায্য লাভের আশা। আজ নিজের হারানো সম্মান ও মর্যাদা উদ্ধারের যোগ। চাকরি সংক্রান্ত কোনো তদবিরে লাভ হবে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): ভাগ্য উন্নতির দিন। জীবীকার জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো মাহফিলে অংশ নিতে পাারেন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): রাস্তাঘাটে সতর্ক হতে হবে। কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। ব্যবসায়ীক কাজে উন্নতি করতে নতুন বিনিয়োগ করতে হবে। পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): পারিবারিক জীবনে সাফল্য লাভের আশা। সামাজিক ও দাতব্য কাজে সম্মানিত হবেন। নিজের চেষ্টায় ভাগ্য উন্নতি। কারো সাথে যৌথ ভাবে কোনো বিনিয়োগ করাতে পারেন।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): সাংসারিক ক্ষেত্রে সতর্ক হতে হবে। কাজের লোকের কোনো অণৈতিক দাবি কিছুটা দুঃশ্চিন্তায় ফেলবে। শরীর স্বাস্থ্য ভোগাবে। 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সন্তানের কেনাকাটায় অর্থ ব্যয়। অভিনয় শিল্পীদের স্বপ্ন পূরণের দিন। প্রেমে আজ প্রশান্তি।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে রহস্যজনক ভুল বুঝাবুঝি। ব্যবসায়ীক কাজে আত্মীয়র সাহায্য লাভের আশা। আসবাবপত্র ক্রয় করতে হবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ছোট ভাই বোনের বাড়িতে আগমন হবে। গণমাধ্যমে কাজের সুযোগ বৃদ্ধি। ব্যবসায়ীদের প্রযুক্তির ব্যবহারে বিক্রয় বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে সকলের সাহায্য লাভ। বস্ত্র ব্যবসায়ীদের রোজগার বাড়বে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে রহস্যজনক অগ্রগতির। ধারের টাকা আদায় ও সঞ্চয়ের যোগ। হোটেল ও রেস্তোরা ব্যবসায়ীদের ভালো রোজগার হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): রোজগারের চেষ্টায় অগ্রগতি। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো করতে পারবেন। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। জীবন সাথীর কাছ থেকে উপহার লাভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে ভালো রোজগার হবে। প্রবাসীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক ব্যয় বৃ্িদ্ধ। আজ ব্যবসায়ীক ক্ষেত্রে রহস্যজনক ব্যয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles