রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ সকল প্রকার যোগাযোগে উন্নতি। ছোট ভাই বোনের সাথে মেলায় বেড়াতে যেতে পারেন। গণমাধ্যম কর্মীদের কাজের চাপ বৃদ্ধি।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজকের দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। সিজেনাল খাদ্য ব্যবসায়ীদের আজ লাভের দিন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): দিনটি মনের সকল প্রত্যাশা পূরণের। সামাজিক ভাবে হবেন সম্মানিত। আপনি দায়িত্ব নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারবেন। সকলের সম্মান পাবেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): শুভ দিনটির সূর্যোদয় দেখতে দূরে কোথাও যেতে পারেন। পরিবহন ক্ষেত্রে কর্ম লাভের যোগ। প্রবাসীদের জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে। গৃহস্থালী ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): আজ বন্ধুদের সাথে ঘুড়তে যাবেন। দূরে কোথাও যত্রা। বড় ভাই বোনের বাড়িতে বেড়াতে যেতে পারেন। গৃহস্থালী জীবনে সুখ শান্তি আসবে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): সামাজিক ও দাতব্য কাজে হারানো সম্মান ফিরে পাবেন। সাংসারিক জীবনে পিতার সাথে বেড়াতে যাওয়ার যোগ। নিজের সংস্কৃতিকে ভুললে চলবে না। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজ ভাগ্য পরিবর্তনের দিন। পুরোন সকল জটিলতা ভুলে গিয়ে নতুন করে আরম্ভ করার দিন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): ব্যবসায়ীরা হালখাতা খুলতে পারেন। দেনা পাওনা মেটানোর উত্তম দিন। পুরোন জটিলতা থেকে মুক্ত হতে হবে। নিজের মাথা ঠান্ডা রাখবেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ অবিবাহিতরা বিয়ের পিড়িতে বসতে পারেন। জীবন সাথীকে নিয়ে বহুদিন পর একটু ঘোরাঘুরি করা যায়। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ লাভের আশা। আদায় হবে বহু বকেয়া।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): বছরের শুরুর দিনেই ধৈর্য্য ধরতে হবে। আজ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। গৃহস্থালী কাজে কাজের লোকের অনুপস্থিতি ভোগাতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ শিল্পী ও কলাকুশলীদের দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে চলাফেরা করবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): পারিবারিক জীবনে সকলের দোয়া ও আশীর্বাদ পাবেন। গৃহের জন্য কিছু কেনাকাটা করতে পারেন। বাড়িতে বহু আত্মীয় স্বজনের আগমন হবে।






