মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): ভাগ্য উন্নতির দিন। শিক্ষা ও গবেষণার সাথে জড়িতদের ভালো রোজগারের যোগ। জীবন জীবীকার জন্য দেশ থেকে বিদেশ বিভূঁয়ে পাড়ি দেওয়ার দিন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ আর্থিক সঙ্কট কেটে যাবে। অপ্রত্যাশিত কিছু অর্থ রোজগারের আশা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের দিন। ব্যাংক ঋণ পরিশোধে সফল হবেন। শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন। দূরের যাত্রায় আজ সাবধান।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। অবিবাহিতদের বিয়ের আলোচনা ও বিয়ের কেনাকাটার যোগ। ব্যবসায়ীক কাজে আজ ভালো লাভ হবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): গৃহস্থালী জীবনে আজ সফল হবেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য লাভ। পারিবারিক জীবনে আজ ভালো কোনো ঘটনা ঘটবে। শারীরিক অবস্থার উন্নতির দিন।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): প্রেম ভালোবাসায় সফল হতে পারবেন। সৃজনশীল পেশাজীবীদের ভালো রোজগার হবে। সন্তানের জন্য আজ কেনাকাটা করতে পারেন। ব্যবসায়ীক কাজে মেধাবীদেরই আজ বিজয়ী হওয়ার দিন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): সংসারের প্রতিটি কাজে মায়ের সাহায্য লাভের আশা। গৃহস্থালি কাজে আত্মীয় স্বজনের সহায়তা পেতে চলেছেন। পারিবারিক প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হবে। গৃহস্থালী দ্রব্যের ব্যবসায় ভালো রোজগার হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতির। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। পারিবারিক জীবনে আজ ছোট ভাই বোনের সাহায্য পাবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায়ে সফল হবেন। সাংসারিক জীবনে আত্মীয় কুটম্বর সাহায্য পাবেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো লাভ হবে। সঞ্চয়ে অগ্রগতির দিন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সংসারের প্রতিটি বিষয়ে আজ দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কর্মক্ষেত্রে সফল হতে পারবেন। ব্যবসায়ীক কাজে আজ উন্নতি। দৈনন্দিন জীবনে আজ সফল হওয়ার দিন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে আজ সফল হওয়ার দিন। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): আজ বড় ভাই বোনের সাথে দেখা সাক্ষাৎ হবে। ব্যবসায়ীক কাজে সফল হবেন। ঠিকাদারী ও কন্ট্রাকটারী ব্যবসায় আজ ভালো রোজগার হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে সফল হতে পারবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ কর্মক্ষেত্রে সাফল্য লাভের দিন। সরকারী চাকরির চেষ্টায় উন্নতি। ব্যবসায়ীক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। পদস্ত কর্মকর্তার সাথে চলমান ভুল বুঝাবুঝি দূর হবে।





