বুধবার, ৩ এপ্রিল ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ কর্মক্ষেত্রে সফল হবেন। পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে। নতুন চাকরির চেষ্টায় সফলতা। ব্যবসায়ীক ক্ষেত্রে প্রভাবশালী কারো সাহায্য পাবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): পারিবারে কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। শিক্ষা ও গবেষণামূলক কাজে আজ সফল হবেন। ব্যবসার কাজের জন্য বিদেশ যাত্রার যোগ। শিক্ষকের সাহায্য পাবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সফলতার। চিকিৎসার প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হবে। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): দিনটি শুভ সম্ভাবনাময়। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ ভালো লাভ হবে। পারিবারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন। আজ নিজের ব্যবসার কাজে সফল হবেন।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট): কাজের লোক ও কর্মচারীদের উপর বিরক্ত হবেন না। নিজের ইচ্ছা না থাকলেও আজ কোনো কাজ বাধ্য হয়ে করতে হবে। গৃহস্থালী জীবনে কাজের লোকের সাহায্য পাবেন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আজ প্রেম ভালোবাসায় সফল হবেন। হারানো ভালোবাসা ফিরে আসায় মন ভালো হয়ে উঠবে। সন্তানের জন্য কেনাকাটা করতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের ভালো রোজগার হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি। ব্যবসায়ীক কাজে সম্মানিত হবেন। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। মায়ের সাহায্য পাবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০নভেম্বর): বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পাবেন। গণমাধ্যম কর্মীদের আজ ভালো আয় রোজগার হবে। পারিবারিক জীবনে ছোট ভাই বোনের সাহায্য পাবেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। খাদ্য ও বস্ত্র ব্যবসায় লাভের আশা। মধ্যস্ততার কোনো কাজে আজ লাভ হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। চাকরি ও ব্যবসায় আজ সফল হবেন। কাজে কর্মে আজ সফলতার আশা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ ব্যয় বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে ব্যয় বৃদ্ধি। আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন। পরিবহন ব্যবসায়ীদের আজ ভালো রোজগার হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ বন্ধুদের সাথে কোথাও দেখা হবে। বকেয়া টাকা আদায়ে আজ অগ্রগতি। ঠিকাদারী বকেয়া বিল আদায়ের জন্য কিছু অর্থ ব্যয় করতে হবে। গৃহস্থালী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন।





