Devuthani Ekadashi 2025: ১৪২ দিন পর ঘুম ভাঙছে নারায়ণের, শ্রীহরির আশীর্বাদে ভাগ্য খুলবে ৪ রাশির

দীর্ঘ ১৪২ দিন যোগনিদ্রায় থাকার পর অবশেষে জেগে উঠছেন ভগবান বিষ্ণু! আগামী ১ নভেম্বর, শনিবার সারা দেশে পালন করা হবে দেবোত্থানী একাদশী—যা আবার দেবুত্থান একাদশী, দেব প্রবোধিনী একাদশী বা দেবোত্থান একাদশী নামেও পরিচিত। হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এইদিনই চিরন্তন শুভ সময়ের সূচনা হয়। চার মাসব্যাপী চাতুর্মাস-এর সমাপ্তি ঘটে এই দিনে, আর বিয়ে, মুণ্ডন, গৃহপ্রবেশের মতো সব মাঙ্গলিক কাজ আবার শুরু করা যায়।

এই বছর দেবোত্থানী একাদশীকে আরও শুভ মনে করা হচ্ছে, কারণ এদিন বিরল রবি যোগ এবং রুচক মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। জ্যোতিষীদের মতে, এই বিশেষ সংযোগ ভগবান বিষ্ণুর আশীর্বাদ আরও শক্তিশালী করে তুলবে। ফলে চারটি রাশি—মেষ, কর্কট, বৃশ্চিক ও কুম্ভ—এই শুভ শক্তির সর্বাধিক প্রভাব পাবে।

মেষ রাশির জাতকদের জন্য এই একাদশী আনবে অর্থলাভের সুযোগ। দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলবে, এমনকি হঠাৎ করেও আর্থিক সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আনন্দের বার্তা আসবে।

কর্কট রাশির জাতকদের জন্য দিনটি ব্যবসা-বাণিজ্যে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। সহকর্মী ও সহযোগীদের পূর্ণ সমর্থন পাবেন। নতুন প্রজেক্ট বা উদ্যোগ শুরু করার জন্যও এটি আদর্শ সময়। বিষ্ণুর কৃপায় আয় ও প্রভাব দুটোই বৃদ্ধি পাবে।

অন্যদিকে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যচক্র ঘুরে যাবে একদম ইতিবাচক দিকে। সম্মান, কেরিয়ারে উন্নতি ও বিনিয়োগে সাফল্যের সম্ভাবনা প্রবল। আর কুম্ভ রাশির জাতকদের জীবনে আসবে সফলতা ও সামাজিক প্রতিপত্তি। দাম্পত্য জীবনে মিলবে সম্প্রীতি, আর শিক্ষার্থীদের জন্য সময়টি ফলপ্রসূ হবে।

আরও পড়ুনঃ High Court Verdict: ‘সম্মতিতেই সম্পর্ক’—এই পর্যবেক্ষণে ধর্ষ*ণের মামলা খারিজ! হাইকোর্টের রায় ঘিরে চাঞ্চল্য, কী ছিল আসল ঘটনা?

এই একাদশীতে শ্রীহরির নাম জপ ও ভক্তিভরে উপাসনা করলে জীবনে আসবে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি—এমনটাই বিশ্বাস ভক্তদের। তাই শনিবারের প্রভাতে উঠে নারায়ণের উদ্দেশে প্রার্থনা করতে ভোলবেন না, কারণ এই দিনেই তো জেগে উঠছেন চিরন্তন শুভর প্রতীক, ভগবান বিষ্ণু নিজে!

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles