আর কিছুক্ষণ পরই বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ, গ্রহণের সময় ভুলেও করবেন না এই কাজ, নাহলে ভোগ করতে হবে নরক যন্ত্রণা

আজ, শারদ পূর্ণিমা অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজো। এদিনই আবার রয়েছে বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ। এদিন চন্দ্রগ্রহণ শুরু হবে মাঝরাত ১টা ৫ মিনিটে আর শেষ হবে ২টো ২৪ মিনিটে। এর আগে সূতক শুরু হয়েছে বিকেল ৪টে ৫ মিনিট থেকে।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহণ ব্যক্তির জীবনে কোনও না কোনও প্রভাব ফেলে। গ্রহণের সময় কিছু কাজ করা নিষিদ্ধ। বলা হয়, গ্রহণের সময় এই নিষিদ্ধ কাজ যদি করা হয়, তাহলে ক্ষতির সম্ভাবনা থাকে ব্যক্তির জীবনে। জীবন নানান সমস্যার সৃষ্টি। চন্দ্রগ্রহণের সময় মানসিক সাধনা করার কথা বলা হয়। তবে এ সময়ে ভুলেও কিছু কাজ করতে নেই।

চন্দ্রগ্রহণের সময় কোন কোন কাজ একেবারেই করতে নেই, জেনে নেওয়া যাক-

ঘুমাবেন না

শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সময়ে ঘুমানো উচিত নয়। গ্রহণের সময় যদি কোনও ব্যক্তি ঘুমায়, তাহলে ওই ব্যক্তি একাধিক রোগের দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। এই সময় না-ঘুমিয়ে মন্ত্র জপ, মানসিক সাধনা করা উত্তম। এই উপায়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। এই পুজো ও মন্ত্র জপের দ্বিগুণ ফল ভোগ করা যায়। গ্রহণের সময়ে পাতা, ফুল তোলা উচিত নয়।

খাবার খাওয়া থেকে বিরত থাকুন

দেবী ভাগবত পুরাণ অনুযায়ী গ্রহণের সময়ে ভোজন করা উচিত নয়। আবার বাচ্চা, বয়স্ক বা গর্ভবতী মহিলারা খাবার খেলেও অন্যের দেওয়া খাবার ভুলেও খাবেন না। তা না-হলে দারিদ্র ও রোগ ঘিরে ধরতে পারে। আবার গ্রহণের সময়ে ভোজন করলে ধন-ধান্যের অভাব দেখা যায়।

ব্রহ্মচর্য পালন করুন

গ্রহণের সময়ে ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত জরুরি। এই সময়ে স্বামী-স্ত্রী শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না। শাস্ত্র মতে গ্রহণের সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে ব্যক্তি নিম্নমানের যোনিতে জন্মগ্রহণ করে। পাশাপাশি নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়।

দরিদ্র ও দুর্বলদের কষ্ট দেবেন না

গ্রহণের সময়ে দরিদ্র, দুর্বল ব্যক্তি, জীবজন্তু, প্রাণীকে কষ্ট দেওয়া, প্রাণী হত্যা করলে ব্যক্তির দুর্ভোগের শেষ থাকে না। এমন ব্যক্তিকে নরকের আগুনে জ্বলতে হয়। পাশাপাশি গ্রহণের সময়ে কখনও তেল মালিশ করলে, উবটন লাগালে কুষ্ঠ রোগ হতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles