বাঙালি বাড়িতে ঠাকুর পুজো হয়না এমন বাড়ি মেলা ভার। প্রায় প্রত্যেকেরই বাড়িতে ঠাকুরের স্থান বিশেষ ভাবে থাকে। ঘরের যে কোনও একটি স্থান ঠাকুরের জন্য নির্ধারিত করা থাকে। সেই স্থানটি হয় বাড়ির সব থেকে পবিত্র ও অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। এবং নানা নিয়ম-কানুনের কঠোর আবরণে আবদ্ধ থাকে সেই স্থান তবে আমরা অনিচ্ছাকৃতভাবেই ঠাকুরঘরে বা পুজো করার সময় এমন কিছু ভুল কাজ করে ফেলি যার ফলে আমাদের আরাধ্য দেবতারা আমাদের উপর অসন্তুষ্ট হন। যার থেকে বাড়িতে অমঙ্গল ঘটার সম্ভাবনা থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন ভুলগুলি ঠাকুরঘরে একেবারেই করতে নেই-
প্রথমত, ঠাকুর কোনও সময়ই সিংহাসন ছাড়া রাখতে নেই। কাঠের বা যে কোনও ধাতুর সিংহাসনেই ঠাকুর রাখাই নিয়ম।
দ্বিতীয়ত, বেশিরভাগ বাড়িতেই অনেক সময় ঠাকুরকে ভোগ দেওয়ার উপকরণ বেশি করে এনে রাখা হয়। কিন্তু মনে রাখবেন প্রসাদ যেটুকু প্রয়োজন সেটুকুই আনুন। তবে যদি একান্তই বেশি আনা হয় তা হলে তা ঠাকুরঘরে না রেখে অন্যত্র কোথাও রাখতে হবে। দীর্ঘ দিন তা ঠাকুরঘরে রাখতে নেই।
তৃতীয়ত, পুজো করার সময় আমরা যে আসন ব্যবহার করে থাকি, তা যেন প্রত্যেকের থেকে আলাদা হয়। একই আসন সবাই মিলে ব্যবহার করতে নেই।
চতুর্থত, উগ্র গন্ধযুক্ত ধূপ ঠাকুরের পুজোয় ব্যবহার করতে নেই।
পঞ্চমত, পুজোর সময় আমরা যে ফুল ঠাকুরকে অর্পণ করি, তা প্রতিদিন পরিষ্কার করে ফেলতে হয়। কোনও রকম পচা ফুল যেন ঠাকুরের কাছে না থাকে।
ষষ্ঠত, প্রত্যেকবারই ঠাকুরঘর এমন জায়গায় করা উচিত যেখানে সূর্যের আলো প্রবেশ করে।
সপ্তমত, ঠাকুরঘরে খুব বড় মূর্তি স্থাপন না করাই ভাল। বাড়ির জন্য নয় ইঞ্চি মাপের ঠাকুর অত্যন্ত মঙ্গলজনক।
অষ্টমত, ঠাকুর ঘরে পুরনো ক্যালেন্ডার বা মৃত মানুষের ছবি রাখতে নেই।






