রিপাবলিক টিভির সম্প্রচার বন্ধ করতে হবে, কেবল অপারেটরদের নির্দেশ দিল শিবসেনা!

মহারাষ্ট্র সরকার বনাম রিপাবলিক টিভির (Republic TV) দ্বৈরথ বুধবার প্রকাশ্যে এসেছিল যখন রিপাবলিক টিভির তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল যে, মহারাষ্ট্র পুলিশ অন্যায় ভাবে তাদের দুই সাংবাদিক এবং এক গাড়ি চালককে গ্রেফতার করেছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা প্রতিক্রিয়া হিসাবে শিবসেনা (Shivsena) মহারাষ্ট্রের কেবল অপারেটরদের (Cable TV operators) নির্দেশ দিল যে, রিপাবলিক টিভি’র সম্প্রচার বন্ধ করতে হবে! এর ফলে ফের প্রশ্ন উঠল যে, তবে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা মহারাষ্ট্রে সত্যিই সুরক্ষিত নয়?

বৃহস্পতিবার একটি চিঠিতে শিব কেবল সেনা নামে একটি সংস্থা যারা শিবসেনা দ্বারা অনুমোদিত মহারাষ্ট্রের কেবল টিভি অপারেটরদের জানায় যে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ককে মহারাষ্ট্র থেকে ব্যান (Ban) করতে হবে। যদি তারা এই নির্দেশিকা না পালন করে তাহলে তাদের ফল ভুগতে হবে।

রিপাবলিক টিভির সম্প্রচার বন্ধ করতে হবে, কেবল অপারেটরদের নির্দেশ দিল শিবসেনা!

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলা তদন্তে শুরু থেকেই অত্যন্ত সক্রিয় ছিল রিপাবলিক টিভি। পরবর্তীকালে কঙ্গনা রানাওয়াত যখন সুশান্ত সিং এর অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে মুখ খোলেন, বিতর্ক আরো বাড়ে। বর্তমানে সেই ঝামেলা এসে থেমেছে কঙ্গনা বনাম শিব সেনা সরকারের লড়াইয়ের মধ্যে। ফলে রিপাবলিক টিভির ওপর শিবসেনার নির্দেশিকা স্বাভাবিকভাবেই প্রতিহিংশা চরিতার্থ করার জন্যই বলে মনে করা হচ্ছে।

হ্যাথওয়ে, সেভেন স্টার, ইন কেবল, সিটি কেবলস সহ বিভিন্ন কেবল অপারেটর সংস্থাকে এই চিঠি দিয়েছে শিবসেনা। তাদের দাবি রিপাবলিক টিভি যেভাবে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিভিন্ন অশালীন ভাষায় আক্রমণ করেছে তা সাংবাদিকতার নীতিবোধ লংঘন করেছে।

অন্যদিকে এই শিব কেবল সেনা আবার সঞ্জয় রাউতকে নিজেদের প্রধান গাইড হিসেবে উল্লেখ করেছে। এই সঞ্জয় রাউত এর সঙ্গেই প্রথমে বাকযুদ্ধে জড়িয়ে ছিলেন কঙ্গনা।

অন্যদিকে রিপাবলিক টিভি জানিয়েছে যে, শিবসেনার এই নির্দেশ বাকস্বাধীনতার অধিকারকে হরণ করছে। শাসক দলের ক্ষমতাকে ব্যবহার করে একটি সংবাদ মাধ্যমকে আটকানোর চেষ্টা করা আসলে সংবিধানের ১৯.১ বাকস্বাধীনতার অধিকার হরণের চেষ্টাই বটে।যদিও এই ভাবে রিপাবলিক টিভি কে দমানো যাবে না। তারা যেভাবে সত্য ঘটনা উদ্ঘাটন এর কাজ চালিয়ে যাচ্ছেন সেই কাজ তারা ভবিষ্যতেও করবেন বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

RELATED Articles

Leave a Comment